News Flash

  • Home
  • Uncategorized
  • রাজ্যব্যাপী বাম ও বিজেপি বিরোধী পদযাত্রা কংগ্রেসের
Image

রাজ্যব্যাপী বাম ও বিজেপি বিরোধী পদযাত্রা কংগ্রেসের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ অক্টোবর৷৷ রাজ্যজুড়ে একমাসব্যাপী পদযাত্রার আনুষ্ঠানিক সূচনা হয়েছে বৃহস্পতিবার সকালে প্রদেশ কংগ্রেস ভবন প্রাঙ্গনে৷ বামফ্রন্ট এবং বিজেপি সরকারের বিরুদ্ধে আক্রমনাত্মক ভাষায় পদযাত্রায় আঘাত হানেন প্রদেশ কংগ্রেস সভাপতি বিধায়ক বীরজিৎ সিনহা৷ কংগ্রেস ভবন থেকে বিক্ষোভ মিছিল এলাকার বিভিন্ন পথ পরিক্রমা করেছেন কর্মী সমর্থকদের নিয়ে বীরজিৎ সিনহা৷ তিনি রাজ্যের কৃষকদের ঋণ মুকুব, বেকারদের কর্ম সংস্থান প্রদান করা, কালোধন ফেরানোর ক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের উদাসীনতার তীব্র সমালোচনা করেছেন৷ বাধারঘাট এবং বড়জলাতে ও একই সময়ে পদযাত্রার মধ্য দিয়ে রাজ্য ও কেন্দ্রের বিরুদ্ধে তোপ দেগেছেন প্রদেশ কংগ্রেস নেতৃত্বরা৷ বড়জলা ব্লক কংগ্রেসের বিক্ষোভ পদযাত্রায় নেতৃত্বে ছিলেন পি সি সি এস সি সেলের সম্পাদক বিজয় দাস৷ তাঁর অভিযোগ, রাজ্যে একটি স্বৈরাচারী সরকার চলছে৷ কেন্দ্রে ভাজপা’র নেতৃত্বে কর্পোরেট তোষনকারী সরকার দেশের গরীবদের শোষন করছেন৷ অনুরূপ কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে বিশালগড় অফিসটিলাতে৷ প্রদেশ কংগ্রেস সম্পাদক জয়দুল হুসেনের নেতৃত্বে বিক্ষোভ পদযাত্রা থেকে বাম হটাও এবং বিজেপি উত্থান রুখার ডাক দিয়েছেন তিনি৷ জয়দুল হুসেন সরাসরি রাজ্যে আইন শৃঙ্খলার অবনতি, নারী সংক্রান্ত অপরাধ উত্তরোত্তর বৃদ্ধি, চিটফান্ড কেলেঙ্কারীর জন্য মুখ্যমন্ত্রী মানিক সরকারকে চরম  ভাষায় ভীর্সনা করেছেন৷ বামফ্রন্টের বিকল্প হিসাবে রাজ্যবাসী কংগ্রেসকে গ্রহন করবে বলেও দৃঢ় ব্যক্ত করেছেন জয়দুল হুসেন৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top