News Flash

  • Home
  • Uncategorized
  • বিয়ের বিষয়ে ভাগ্যের উপর বিশ্বাসী রাহুল গান্ধী
Image

বিয়ের বিষয়ে ভাগ্যের উপর বিশ্বাসী রাহুল গান্ধী

নয়াদিল্লি, ২৭ অক্টোবর (হি.স) দীর্ঘদিন ধরেই জাতীয় রাজনীতিতে একটা জনপ্রিয় প্রশ্ন বারবার ঘোরাফেরা করছে তা হল কবে বিয়ে করতে চলেছেন জাতীয় কংগ্রেসের সহ-সভাপতি রাহুল গান্ধী। দিল্লিতে আয়োজিত বণিক সভার ১১২ তম সম্মেলন মঞ্চে অলিম্পিক বক্সার বিজেন্দ্র সিং রাহুলের কাছ থেকে জানতে চান যে তিনি কবে বিয়ে করবেন। জবাবে ৪৭ বছর বয়সী রাহুল বলেন তিনি ভাগ্যের উপর বিশ্বাসী যখন হবে তখন দেখা যাবে। বিজেন্দ্র সিংয়ের পরের প্রশ্নটা ছিল খেলা নিয়ে। কংগ্রেসের ভাবী সভাপতির কাছ তিনি জানতে চেয়েছিলেন রাহুল গান্ধী প্রধানমন্ত্রী হলে তিনি ক্রীড়া জগতের জন্য কি করবেন। কারণ তিনি লক্ষ্য করেছেন খুব কম রাজনীতিকই দেশের খেলার জন্য কম উন্নতি করেছেন। এর উত্তরে রাহুল বলেন তিনি প্রতিদিন এক ঘণ্টার জন্য ক্রীড়া চর্চা করেন। তার মধ্যে তিনি সাতার কাটেন ও নানান শারীরিক কসরত করেন। যদিও গত তিন-চার মাস ধরে এইগুলোর কোনটাই তার করা হয়ে ওঠেনি বলে জানান রাহুল গান্ধী।
এর পাশাপাশি অনুষ্টানে রাহুল বলেন কেন্দ্রে কংগ্রেস যদি সরকার গড়ে তবে তা অনেক বেশি বিকেন্দ্রিক চরিত্রের হবে বলে তিনি আশ্বস্ত করেন। তিনি স্বীকার করে নেন যে ইউপিএয়ের শেষের দিকে অনেক ত্রুটি ছিল। বর্তমান মোদী সরকারের নোট বাতিল এবং জিএসটি দেশের অর্থনীতির উপর বিরুপ প্রভাব ফেলছে বলে তিনি দাবি করেন।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top