News Flash

  • Home
  • Uncategorized
  • ফাঁসিতে এক যুবকের আত্মহত্যা
Image

ফাঁসিতে এক যুবকের আত্মহত্যা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ অক্টোবর৷৷ ফাঁসিতে আত্মহত্যা করলেন এক যুবক৷ মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে পূর্বযোগেন্দ্রনগরের্ দাস পাড়ায়৷ জানা গেছে, দাস পাড়ার বাসিন্দা জয় দেবনাথ (২৪) ফাঁসিতে আত্মহত্যা করেছেন৷ পারিবারিক অশান্তির কারণেই এই আত্মহত্যার ঘটনাটি ঘটেছে বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে৷
জানা গেছে, প্রায় একমাস ধরে জয়ের পরিবারে অশান্তি চলছিল৷ বাবা ও ছেলের মধ্যে নানা বিষয়ে বনিবনা হতনা৷ এর জেরেই সংসারে অশান্তি ক্রমেই বাড়তে থাকে৷ বুধবার রাতে খাওয়া দাওয়া করে জয় ঘরের দরজা বন্ধ করে শুয়ে পড়েন৷ আজ সকালে অনেক ডাকাডাকি করলেও জয় দরজা না খোলায় তার বাবা মার সন্দেহ হয়৷ দরজা ভেঙ্গে ঘরে ঢুকে জয়ের ঝুলন্ত মৃতদেহ দেখতে পান তার বাবা-মা৷ সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় কলেজটিলা ফাঁড়িতে৷ পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে৷ জয়ের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top