News Flash

  • Home
  • Uncategorized
  • তাজমহলে শিবের পুজোও করতে দিতে হবে : আরএসএস ইতিহাস শাখা
Image

তাজমহলে শিবের পুজোও করতে দিতে হবে : আরএসএস ইতিহাস শাখা

আগ্রা, ২৭ অক্টোবর (হি.স.): তাজমহলে নমাজ পড়ায় নিষেধাজ্ঞা জারি করা হোক, অথবা শিবের পুজো করতে অনুমতি দেওয়া হোক| এমনই দাবি জানাল রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ (আরএসএস)-এর ইতিহাস শাখা| শুক্রবার আরএসএস-এর অখিল ভারতীয় ইতিহাস সংকলন সমিতির সচিব ড. বালমুকুন্দ পাণ্ডে জানিয়েছেন, ‘তাজমহল হল একটি জাতীয় ঐতিহ্য| কেন সেটিকে মুসলিমদের ধর্মীয় ক্ষেত্র হিসেবে ব্যবহারের অনুমতি দেওয়া হবে? তাজমহলে নমাজ পড়ার অনুমোদন প্রত্যাহার করে নেওয়া উচিত|’ পাণ্ডে আরও জানিয়েছেন, তাজমহলে নমাজ পাঠ হলে, শিবের পুজোও করতে দিতে হবে|
ড. বালমুকুন্দ পাণ্ডে দাবি করে বলেছেন, ‘এমন অনেক প্রমাণ রয়েছে যে তাজমহল একটা শিবমন্দির ছিল| আর এটি তৈরি করেছিলেন এক হিন্দু রাজা| তাজ মোটেই ভালোবাসার প্রতীক নয়| সম্রাট শাহজাহান তাঁর স্ত্রী মুমতাজের মৃতু্যর চার মাসের মধ্যেই ফের বিয়ে করেছিলেন| আমরা সমস্ত তথ্য-প্রমাণ জোগার করছি| খুব শিগগিরই সব জড়ো করতে পারব|’

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top