News Flash

  • Home
  • Uncategorized
  • জিএসটি কর সন্ত্রাসের সুনামি, তোপ রাহুলের, ক্রেতা সুরক্ষায় আসছে নয়া আইন, জিএসটিতে লাভবান হবেন নিম্ন ও মধ্যবিত্তরা, জানালেন প্রধানমন্ত্রী
Image

জিএসটি কর সন্ত্রাসের সুনামি, তোপ রাহুলের, ক্রেতা সুরক্ষায় আসছে নয়া আইন, জিএসটিতে লাভবান হবেন নিম্ন ও মধ্যবিত্তরা, জানালেন প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ২৬ অক্টোবর৷৷ ক্রেতা সুরক্ষায় নতুন আইন আনতে চলেছে কেন্দ্রীয় সরকার৷ তাতে, ক্রেতাদের সুরক্ষা বৃদ্ধির প্রস্তাব রাখা হয়েছে৷ বৃহস্পতিবার এমনটাই জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ সাথে তিনি যোগ করেন, জিএসটি আইনের ফলে প্রস্তুতকারি সংস্থাগুলির মধ্যে প্রচণ্ড প্রতিযোগীতা শুরু হচ্ছে৷ তাঁর দাবি, তাতে সুদূর ভবিষ্যতে আখেরে গ্রাহকরাই লাভবান হবেন৷ কিন্তু, জিএসটি নিয়ে প্রধানমন্ত্রীর এই দাবির প্রতি একমত নন কংগ্রেস সহ-সভাপতি রাহুল গান্ধী৷ তাঁর মতে, জিএসটি আসলে কর সন্ত্রাসের সুনামি৷ যা দেশের অর্থনীতিকে ক্রমশ পতনের দিকে ঠেলে দিয়েছে৷
এদিন নয়াদিল্লিতে আয়োজিত পূর্ব, দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ গুলি ক্রেতা সুরক্ষা নিয়ে একটি আন্তর্জাতিক কনফারেন্সে বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, ব্যবসায়ীক পদ্ধতি ও দেশের প্রয়োজনের কথা মাথায় রেখে নতুন ক্রেতা সুরক্ষা আইন কার্যকর করতে চলেছে কেন্দ্র৷ প্রস্তাবিত আইনে ক্রেতাদের ক্ষমতা বৃদ্ধির বিষয়টির উপর অত্যাধিক জোর দেওয়া হয়েছে৷ তাঁর কথায়, বিভ্রান্তিকর বিজ্ঞাপনের বিরুদ্ধে নয়া আইনে কঠোর শাস্থির সংস্থান রাখা হয়েছে৷ এর জন্য একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন কেন্দ্রীয় ক্রেতা সুরক্ষা নিগম গঠন করা হবে৷ যেখানে দ্রুত সমস্যার নিস্পত্তি করা হবে৷
এদিন প্রধানমন্ত্রী বলেন, ক্রেতা সুরক্ষার বিষয়টি সরকার অগ্রাধীকার দিচ্ছে৷ তাঁর মতে, শুধু ক্রেতা সুরক্ষাই নয়, ক্রেতা সমৃদ্ধির পথে এগুতে চাইছে কেন্দ্রীয় সরকার৷ তিনি বলেন, গণতন্ত্রের অন্যতম গুরুত্বপূর্ণ দিক হল অভিযোগের প্রতিকার প্রক্রিয়ার সফলভাবে রূপায়ন৷ তাই, এই প্রক্রিয়াকে আরো শক্তিশালী করতে কেন্দ্রীয় সরকার নতুন প্রযুক্তিকে অন্তর্ভূক্তি করছে৷ প্রধানমন্ত্রী এদিন দাবি করেন, জিএসটির ফলেও ক্রেতারা নানাভাবে উপকৃত হবেন৷ তিনি জানান, জিএসটির ফলে বিভিন্ন প্রস্তুত কারক সংস্থার মধ্যে প্রচণ্ড প্রতিযোগীতা বৃদ্ধি পেয়েছে৷ এর ফলে, পণ্যের দাম কমছে৷ এতে আখেরে সবচেয়ে লাভবান হবেন নিম্ন ও মধ্যবিত্ত মানুষরা৷ তিনি বলেন, ক্রেতারা যত বেশি জিএসটি সম্পর্কে অবগত হবেন তত তারা কম প্রতারিত হবেন৷
কিন্তু, প্রধানমন্ত্রীর এই তত্বের উল্টো সুর গাইছেন কংগ্রেস সহ-সভাপতি রাহুল গান্ধী৷ তিনি জিএসটি নিয়ে প্রধানমন্ত্রীর দাবি মানতে চাইছেন না৷ বরং তিনি জিএসটিকে কর সন্ত্রাসের সুনামি বলে তোপ দাগেন৷ তাঁর কথায় প্রথমে বিমুদ্রাকরণের ক্ষতিকর ফল এবং এখন জিএসটি এই দুটি গোলা দেশের অর্থনীতিকে পতনের দিকে ঠেলে দিয়েছে৷ যা থেকে ঘুরে দাঁড়ানো যাচ্ছেনা৷
বৃহস্পতিবার নয়াদিল্লিতে পিএইচডি চেম্বারে ছোট মাঝারি ব্যবসায়ীদের সভায় রাহুল গান্ধী বলেন, সরকারের উপর মানুষের আস্থা নেই৷ তাঁর মতে, আস্তা তখনই তৈরি হয় যখন কেউ অন্যের কথা শুনে৷ কিন্তু আজ এই সরকারের এমন একজনও নেই যে দেশ বাসীর কষ্টের কথা শুনতে চায়৷ রাহুলের অভিযোগ, দেশের অর্থনীতিতে ধবস নেমেছে৷ কিন্তু, কেন্দ্র ভান করছে, সব ঠিক আছে৷ বাস্তবকে তাঁরা এড়িয়ে যাচ্ছে৷ এদিন তিনি জিএসটিকে কর সন্ত্রাসের সুনামি বলে উল্লেখ করে তার তীব্র বিরোধীতা করেন৷ তাঁর বক্তব্য, জিএসটির ফলে দেশের ছোট ও মাঝারি ব্যবসায়ীরা রীতিমতো দিশাহারা হয়ে পড়েছেন৷ এর প্রভাব দেশের অর্থনীতিতে মারত্মকভাবে পড়েছে৷ তাঁর কথায়, প্রথমে বিমুদ্রাকরণের ফলে অর্থনীতি জোর ধাক্কা খেয়েছিল৷ এখন জিএসটি, এই দুই মিলে দেশের অর্থনীতিকে ক্রমশ পতনের দিকে ঠেলে দিয়েছে৷ এর থেকে ঘুরে দাঁড়ানো যাচ্ছেনা৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top