News Flash

  • Home
  • Uncategorized
  • কুমারঘাটে কংগ্রেসের ডাকে কৃষক বিদ্রোহ
Image

কুমারঘাটে কংগ্রেসের ডাকে কৃষক বিদ্রোহ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ অক্টোবর৷৷ কৃষকদের কৃষক ঋণ মুকুবের দাবীতে আন্দোলনে সরব হয়েছে প্রদেশ কংগ্রেস৷ সাংগঠনিক দূর্বলতাকে কাটিয়ে কুমারঘাট ট্রাইজংশনে শাক সব্জি নিয়ে কৃষক বিদ্রোহ সংগঠিত করেছেন প্রদেশ কংগ্রেস নেতৃত্বরা৷ গাড়িতে শাক সব্জি নিয়ে কৃষকরা শরীরে লতাপতা ও কংগ্রেসের তেরঙ্গা জড়িয়ে বাম ও বিজেপি বিরোধী আন্দোলনে সোচ্চার হয়েছেন৷ প্রদেশ কংগ্রেস সভাপতি বীরজিৎ সিনহা, এস সি সেলের সম্পাদক বিজয় দাস, পি সি সি সম্পাদক জয়দুল হুসেন সহ একঝাক নেতৃত্বরা বিক্ষোভ সভায় সামিল হয়েছেন৷ বীরজিৎ সিনহা, রাজ্যের কৃষকদের চলতি মরশুমে বন্যায় ফসল নষ্ট হওয়ায় ক্ষতিপূরণ সহ ঋণ মুকুবের দাবী জানিয়েছেন৷ তাঁর মতে কেন্দ্র ও রাজ্যে একটি জনবিরোধী সরকার চলছে৷ মুখ্যমন্ত্রী মানিক সরকার শ্রমিক ও কৃষক দরদী বক্তব্য করলেও বাস্তবে শোষণের মূল কান্ডারী৷ কৃষকরা রাজ্যে ঋণের জ্বালায় আত্মহত্যা করতে বাধ্য হচ্ছেন৷ কৃষকদের কৃষি বীমার টাকা ঠিকভাবে পাচ্ছেনা৷ কৃষি ঋণ মুকুব করে কৃষক উন্নয়নে সরকারী উদাসীনতার বিরুদ্ধে প্রদেশ কংগ্রেস বাম বিরোধী আন্দোলন জোরদার করার হুশিয়ারী দিয়েছেন পিসিসি সভাপতি তথা বিধায়ক বীরজিৎ সিনহা৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top