News Flash

  • Home
  • Uncategorized
  • মধ্যস্থতাকারী নিয়োগে উপত্যকায় সেনা কার্যকলাপে কোনও প্রভাব পড়বে না : বিপিন রাওয়াত
Image

মধ্যস্থতাকারী নিয়োগে উপত্যকায় সেনা কার্যকলাপে কোনও প্রভাব পড়বে না : বিপিন রাওয়াত

নয়াদিল্লি, ২৫ অক্টোবর (হি.স.) : প্রাক্তন আইবি প্রধান দীনেশ্বর শর্মাকে সরকারের প্রতিনিধি হিসেবে নিয়োগ করে আলোচনার মাধ্যমে সব পক্ষের সঙ্গে মধ্যস্থতার জন্যে কাশ্মীর পাঠানো হচ্ছে। তবে মধ্যস্থতাকারী নিয়োগে উপত্যকায় সেনা কার্যকলাপে কোনও প্রভাব পড়বে না বলে জানিয়েছেন সেনাপ্রধান বিপিন রাওয়াত।

প্রসঙ্গত, সম্প্রতি কেন্দ্রে মোদী সরকারের তরফে ঘোষণা করা হয়, কাশ্মীর-সমস্যা সমাধানে সেখানকার সমস্ত দল, সর্বস্তরের নেতাদের সঙ্গে আলোচনায় বসতে চান তাঁরা। উপত্যকায় স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনা এখনই প্রয়োজন বলে মত কেন্দ্রের।এরপর রাওয়াত দাবি করেন, কাশ্মীরের সাম্প্রতিক পরিস্থিতির অনেকটা উন্নতি হয়েছে। অনুপ্রবেশের পরিমাণও কমেছে। কাশ্মীরের বিষয়ে কেন্দ্র যে নীতি নিয়েছে, সেটা সফল বলে দাবি সেনাপ্রধানের।

সেনাপ্রধান বিপিন রাওয়াত উরির ধরনের সন্ত্রাসবাদী হানা নিয়ে সতর্ক করলেন। বুধবার সেনাপ্রধান বিপিন রাওয়াত বলেন, উরির ধরনের সন্ত্রাসবাদী হানা রুখতে সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি ও নিরাপত্তা ব্যবস্থা মোতায়েন করা নিয়ে তাঁর বক্তব্য রাখেন সেনাপ্রধান।

এদিন সেনাপ্রধান বলেছেন, উরির সন্ত্রাস হানা নিয়ে আমরা বিশদ তথ্য সংগ্রহ করেছি। সেনাবাহিনীকে দ্রুত আরও সময়োপযোগী করে সীমান্ত এলাকায় নজরদারি বাড়ানোর ব্যাপারে বলেন সেনাপ্রধান। এ ব্যাপারে সেনাপ্রধান বিপিন রাওয়াত বলেন, পশ্চিম ও উত্তরের সীমান্ত এলাকাগুলিতে নজরদারি ব্যবস্থা বাড়াতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। এজন্য ইলেকট্রনিক ওয়্যারফেয়ার ব্যবস্থা চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

প্রসঙ্গত, সম্প্রতি সেনাপ্রধান বিপিন রাওয়াত বলেছেন, ভারতের সীমান্ত এলাকায় ওত পেতে রয়েছে যে সন্ত্রাসবাদীরা তাদের উদ্দেশে বার্তা দিতে চাই, প্রয়োজনে ফের সার্জিক্যাল স্ট্রাইক করা হবে। সীমান্তের ওপারে যদি সন্ত্রাসবাদীরা ভারতে হানা দেওয়ার জন্যে মুখিয়ে থাকে, তাহলে ভারতের সেনাবাহিনীও সীমান্তের অপরপ্রান্তে প্রস্তুত আছে। প্রয়োজনে ভারতীয় সেনা ওই সন্ত্রাসবাদীদের কবর দেবে। গত বছরের ১৮ সেপ্টেম্বর চার জঙ্গি উরির একটি সেনাশিবিরে হামলা চালায়। তাতে মারা গিয়েছিলেন মোট ১৯জন সেনা। এরপরে ২৮ ও ২৯ সেপ্টেম্বরের রাতে ভারতীয় সেনা সার্জিক্যাল স্ট্রাইক করেছে।

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top