News Flash

  • Home
  • Uncategorized
  • প্রবীনদের জীবনমান উন্নয়নের মূল্যবোধের বিকাশ জরুরী, জানালেন জীতেন্দ্র চৌধুরী
Image

প্রবীনদের জীবনমান উন্নয়নের মূল্যবোধের বিকাশ জরুরী, জানালেন জীতেন্দ্র চৌধুরী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ অক্টোবর৷৷ আইনের মাধ্যমে মা-বাবার ভরণ পোষণ করতে ছেলেমেয়েদের বাধ্য করা যায় না৷ বয়স্ক নাগরিকদের দেখভাল করা রাষ্ট্রের কর্তব্য৷ মঙ্গলবার রবীন্দ্র শতবাষিকী ভবনে গভর্নমেন্ট পেনশনার্স এসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত ২৭ তম বিশ্ব প্রবীন দিবস ও শারদ সম্মেলনে এমনটাই মন্তব্য করেছেন সাংসদ জীতেন্দ্র চৌধুরী৷ প্রবীন নাগরিকদের জীবনমান উন্নয়নে রাজ্য বামফ্রন্ট সরকার নানা  ধরনের সামাজিক সুরক্ষা ভাতা চালু করেছেন৷ বর্তমান সময়ে মানুষের জীবনশৈলীর অভূতপূর্ব উন্নয়ন হয়েছে৷ ছেলে মেয়েদের চাকচক্য জীবনে মা-বাবার ভরণ পোষণ প্রদানের বিষয়টি উদ্বেগজনক৷ সামাজিক মূল্যবোধ হওয়ায় প্রবীন নাগরিকদের জীবন জীবিকার মতো বিষয় নিয়ে ভাবনাচিন্তা করতে হচ্ছে৷ মানুষের নৈতিক মূল্যবোধ বিকাশের মধ্য দিয়ে সমস্যা সমাধান করতে হবে বলে দাবী করেছেন সাংসদ জীতেন্দ্র চৌধুরী৷ সুকলস্তরে মূল্যবোধ বিকাশ ও প্রসারে পাঠদান করতে শিক্ষক-শিক্ষিকাদের যত্নবান হতে হবে বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন জীতেন্দ্র চৌধুরী৷ এই ধরনের স্পর্শকাতর ঘটনায় কঠোরভাবে ব্যবস্থা গ্রহনের জন্য প্রশাসনের আমলাদের আরো যত্নবান হওয়ার কথা বলেছেন শ্রীচৌধুরী৷ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র ডঃ প্রফুল্লজিৎ সিনহা, এসোসিয়েশনের সভাপতি সুনীল চৌধুরী, সহ সভাপতি অমরনাথ ভট্টাচার্য্য, মৃণাল চক্রবর্তী প্রমুখ৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top