News Flash

  • Home
  • Uncategorized
  • উন্নয়ন হচ্ছে না জেলা শাসককে জনতার ডেপুটেশন
Image

উন্নয়ন হচ্ছে না জেলা শাসককে জনতার ডেপুটেশন

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ২৪ অক্টোবর৷৷ মঙ্গলবার দুপুরে বিশ্রামগঞ্জের বড়কু বাড়ি উপজাতি অধ্যুষিত এলাকার জনগণ বিভিন্ন দাবী নিয়ে সিপাহীজলা জেলা শাসকের কাছে ডেপুটেশন প্রদান করেছে৷ এলকাবাসীদের বক্তব্য দীর্ঘদিন যাবৎ উন্নয়নের ছোঁয়া থেকে বঞ্চিত তারা৷ এলাকাবাসীদের তরফে পাঁচ জনের এক প্রতিনিধিদল জেলা শাসকের সাথে সাক্ষাৎ করে দাবী সনদ তুলে দিয়েছেন৷
ডেপুটেশন প্রদানকারীদের মধ্যে একজন উত্তম দেববর্মা জানিযেছেন, এলাকায় যেসব সমস্যা রয়েছে সেগুলি যদি প্রশাসনের তরফ থেকে সমাধানের চেষ্টা না করা হয় তাহলে আগামীদিন বৃহত্তর আন্দোলন সংগঠিত করা হবে৷ যেসব দাবীতে তারা ডেপুটেশন দিয়েছে, তার মধ্যে রয়েছে বিশ্রামগঞ্জ থেকে জগাইবাড়ি বায়া বড়কুবাড়ি, জোরা পুকুর পাড় এবং চিকনছড়া পর্যন্ত রাস্তা পাকা করা৷ রাঙ্গাপানী নদীর উপর পাকা সেতু নির্মাণ করা, পানীয় জলের সুব্যবস্থা করা৷ বিদ্যুতের সুবন্দোবস্ত করা৷ জলসেচ এবং আধার কার্ডের ভুলত্রুটি সংশোধন করা৷ জেলা শাসক প্রদীপ চক্রবর্তী দাবীগুলির যৌক্তিকতা স্বীকার করেছেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন বলে জানিয়েছেন ডেপুটেশনের প্রতিনিধিরা৷

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top