News Flash

  • Home
  • Uncategorized
  • আধার সংযুক্তিকরণের সময়সীমা বাড়ল, সুপ্রিম কোর্টে জানাল কেন্দ্র
Image

আধার সংযুক্তিকরণের সময়সীমা বাড়ল, সুপ্রিম কোর্টে জানাল কেন্দ্র

নয়াদিল্লি, ২৫ অক্টোবর (হি.স.) : বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা নেওয়ার জন্য আধার লিঙ্ক করার সময়সীমা ফের বাড়াল কেন্দ্র। বুধবার সুপ্রিম কোর্টে সরকার জানিয়েছে, এই সময়সীমা বাড়িয়ে আগামী বছরের ৩১ মার্চ করা হয়েছে। আগের সময়সীমা ছিল ৩১ ডিসেম্বর।
প্রধান বিচারপতি দীপক মিশ্রের নেতৃত্বাধীন বেঞ্চে শুনানি চলছিল। তিন সদস্যের বেঞ্চে বাকি দুই সদস্য হলেন বিচারপতি এ এম খানউইলকর ও বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়। অ্যাটর্নি জেনারেল কে কে বেণুগোপাল সময়সীমা বৃদ্ধির কথা জানান। প্রসঙ্গত, এদিন সওয়াল-জবাবের পর্বে সরকারি প্রকল্পের সুবিধার জন্য আধার কার্ড বাধ্যতামূলক করে কেন্দ্রীয় সিদ্ধান্তের বিরোধিতা করার পাশাপাশি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ও মোবাইল নম্বরের সঙ্গে আধার যুক্তিকরণেরও তীব্র বিরোধিতা করেন মামলাকারীর আইনজীবী শ্যাম দিবান।
তাঁর দাবি, কেন্দ্র শুধুমাত্র সময়সীমা বৃদ্ধি করছে। কিন্তু সরকার কখনও এটা জানাচ্ছে না যে, যাঁরা এই লিঙ্ক করতে ইচ্ছুক নন, তাঁদের বিরুদ্ধে কোনও ব্যবস্থাগ্রহণ করা হবে না। এই প্রেক্ষিতে তিনি আদালতে এদিন এই ইস্যুর দ্রুত চূড়ান্ত শুনানির আবেদন করেন। এই প্রসঙ্গে বেঞ্চ অ্যাটর্নি জেনারেলকে প্রশ্ন করলে, তিনি জানান, আলোচনা করেই তিনি কিছু জানাতে পারবেন। এরপর আদালত কেন্দ্রকে সোমবারের মধ্যে জবাব দাখিল করতে বলে।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top