News Flash

  • Home
  • Uncategorized
  • রাজস্থানে ডাইপার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড, ব্যাপক ক্ষয়ক্ষতি
Image

রাজস্থানে ডাইপার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড, ব্যাপক ক্ষয়ক্ষতি

আলওয়ার (রাজস্থান), ২৫ অক্টোবর (হি.স.): রাজস্থানের আলওয়ার জেলায় বাচ্চাদের ডাইপার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড| মঙ্গলবার সন্ধ্যায় আলওয়ার জেলার নীমরানা এলাকায় জাপানিজ ইন্ডাস্ট্রিয়াল জোনে বাচ্চাদের ডাইপার ও স্যানিটরি ন্যাপকিন তৈরির কারখানায় ভয়াবহ আগুন লাগে| আগুন লাগার কিছুক্ষণের মধ্যেই দাউদাউ করে জ্বলতে থাকে গোটা কারখানা| কারখানায় প্রচুর পরিমাণে দাহ্য পদার্থ মজুত থাকায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে| ভয়াবহ অগ্নিকাণ্ডের খবর পাওয়া মাত্রই আগুন নেভাতে কারখানা চত্বরে পৌঁছয় দমকলের মোট ২৪টি ইঞ্জিন| প্রায় ১০ ঘন্টার চেষ্টার পরও আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি| যে সময় কারখানায় আগুন লাগে সেই সময় অন্তত ৬০০ জন শ্রমিক কারখানায় কাজ করছিলেন| আগুন লাগার পরই শ্রমিকদের কারখানা থেকে বের করে আনা হয়| তবে আশঙ্কা করা হচ্ছে, বেশ কয়েকজন শ্রমিক কারখানার ভিতরে আটকে রয়েছেন| তবে কারখানা কর্তৃপক্ষের তরফে এ বিষয়ে কিছুই জানানো হয়নি|
রাতভর আগুনের লেলিহান শিখা নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালিয়েছেন দমকল কর্মীরা| দমকল আধিকারিক (গুরুগ্রাম) আই এস কাশ্যপ জানিয়েছেন, ‘রাত ১১টা নাগাদ ফোন করে জানানো হয় নীমরানা এলাকায় জাপানিজ ইন্ডাস্ট্রিয়াল জোনে অবস্থিত একটি কারখানায় আগুন লেগেছে| আগুন নেভাতে কারখানা অভিমুখে রওনা দেয় দমকলের ২৪টি ইঞ্জিন| ১০ ঘন্টার চেষ্টার পরও আগুন নিয়ন্ত্রণে আসেনি|’ আগুন লাগার প্রকৃত কারণ এখনও পর্যন্ত জানা যায়নি| দমকল কর্মীরা আগুন লাগার কারণ খতিয়ে দেখছেন| প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, শর্টসার্কিট থেকেই সম্ভবত আগুন লেগেছে| বিধ্বংসী আগুনে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে তা বলাই বাহুল্য|

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top