News Flash

  • Home
  • Uncategorized
  • ভারতের অর্থনীতি গত তিন বছরে সবচেয়ে দ্রুতগতিতে বাড়ছে : জেটলি
Image

ভারতের অর্থনীতি গত তিন বছরে সবচেয়ে দ্রুতগতিতে বাড়ছে : জেটলি

নয়াদিল্লি, ২৪ অক্টোবর (হি.স.): ভারতের অর্থনীতি গত তিন বছরে সবচেয়ে দ্রুতগতিতে বাড়ছে বলে জানালেন অরুণ জেটলি। ভারতীয় অর্থনীতি শক্ত জমির ওপর দাঁড়িয়ে রয়েছে বলে জানান তিনি। সেইসঙ্গে তিনি জানান, ভারতীয় অর্থনীতির মৌলিক বুনিয়াদের ভিতও খুব দৃঢ়।
কেন্দ্রীয় অর্থমন্ত্রী বলেছেন, সামনের বছরগুলিতেও উচ্চবৃদ্ধির হার ধরে রাখার চেষ্টা অব্যাহত থাকবে। মঙ্গলবার সাংবাদিক সম্মেলনে দেশের অর্থনীতির হালহকিকত নিয়ে কথা বলেন তিনি।
জেটলির পাশাপাশি সেখানে কেন্দ্রীয় আর্থিক বিষয়সংক্রান্ত সচিব এস সি গর্গ বলেন, ২০১৪ সাল থেকে মুদ্রাস্ফীতি ধারাবাহিকভাবে কমছে। চলতি অর্থবছরে তা ৪ শতাংশ ছাড়াবে না। দেশের অর্থনীতির গোড়ার অবস্থার ব্যাখ্যা করে তিনি বলেন, এ বছর কারেন্ট অ্যাকাউন্টে ঘাটতি ২ শতাংশের কম থাকবে, বিদেশি বিনিময় মুদ্রার ভান্ডারও ৪০ হাজার কোটি মার্কিন ডলার ছাড়িয়ে যাবে।
আর্থিক ঘাটতি সম্পর্কে তিনি জানান, সরকার চলতি অর্থবর্ষে ঘাটতি জিডিপি-র ৩.২ শতাংশে বেঁধে রাখার লক্ষ্যে অটল রয়েছে। তবে ডিসেম্বরেই এ ব্যাপারে রিভিউ করা হবে। জিডিপি বৃ্দ্ধির গতি হ্রাসের মোকাবিলা করা হয়েছে এবং অর্থনীতি ঘুরে দাঁড়াচ্ছে বলে দাবি করে গর্গ জানান, শীঘ্রই ভারত ৮ শতাংশ বৃদ্ধির হার অর্জন করবে বলে আশাপ্রকাশ করেছে আইএমএফও।
পাশাপাশি বর্তমান অর্থবর্ষে ৭২৫০০ কোটি টাকার বিলগ্নিকরণের টার্গেট ছাড়িয়ে যাওয়ার ব্যাপারে সরকার আশাবাদী বলেও জানান গর্গ।
পাশাপাশি কেন্দ্রীয় অর্থসচিব অশোক লাভাসা তথ্য দেন, বর্তমান অর্থবর্ষের জন্য বাজেটে মোট ২১.৪৬ লক্ষ কোটি টাকার যে সংস্থান রাখা হয়েছিল, তার মধ্যে এখনও পর্যন্ত সরকারের খরচ হয়েছে ১১.৪৭ লক্ষ কোটি টাকা। মূলধনী ব্যয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল ৩.০৯ লক্ষ কোটি টাকা। এর মধ্যে ১.৪৬ লক্ষ কোটি টাকা ইতিমধ্যেই ব্যয় হয়েছে।
জিএসটি-কে কংগ্রেস সহ-সভাপতি রাহুল গান্ধী গব্বর সিং ট্যাক্স বলে কটাক্ষ করায় পাল্টা জেটলি বলেন, যারা টুজি, কয়লা কেলেঙ্কারি করতে অভ্যস্ত, তাদের তো ন্যায্য কর দিতে অসুবিধা হওয়ারই কথা।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top