News Flash

  • Home
  • Uncategorized
  • প্রেমিক যুগলের ফাঁসিতে আত্মহত্যা, বিলোনীয়ায় চাঞ্চল্য
Image

প্রেমিক যুগলের ফাঁসিতে আত্মহত্যা, বিলোনীয়ায় চাঞ্চল্য

নিজস্ব প্রতিনিধি, বিলোনীয়া, ২৪ অক্টোবর৷৷ প্রেমিক যুগলের আত্মহত্যা৷ এবারে বিলোনীয়া মহকুমার পি আর বাড়ি থানার অধীন রাধানগরের একশ কার্ড এলাকায়৷ আত্মঘাতী প্রেমিক যুগল হল তারামনি বিল (১৫) এবং বিশ্বজিৎ বিশ্বাস (১৬)৷ দুজনই অপ্রাপ্তবয়স্ক৷ তারা ২২ অক্টোবর থেকে নিখোঁজ ছিল৷ মঙ্গলবার তাদের মৃতদেহ উদ্ধার হয়েছে একশ কার্ড এলাকায় জঙ্গলে৷
সংবাদ সূত্রে জানা গিয়েছে, বিশ্বজিৎ ও তারামনির মধ্যে প্রণয়ের সম্পর্ক গড়ে উঠেছিল কিছুদিন পূর্বে৷ পরিবারের লোকজনও বিষয়টি জানত৷ পরিবার তাদের এই সম্পর্ক মেনে নিতে নারাজ৷ এনিয়ে বাড়িতে ঝামেলা চলছিল৷ পারিবারিক ঝামেলা এতটাই বেড়ে গিয়েছিল যে তারা তাদের জীবনকে শেষ করে দেওয়ার পরিকল্পনা নিয়েছিল৷ পরিকল্পনা যেমন তেমনই তার বাস্তবায়ন৷ ২২ অক্টোবর এই প্রেমিক যুগল বাড়ি থেকে বেড়িয়ে যায়৷ তাদের খোঁজে বিভিন্ন স্থানে তল্লাসী চালায় পরিবারের লোকজন৷ মঙ্গলবার সকালে বিশ্বজিতের বাবা প্রথমে দেখতে পায় একশ কার্ড এলাকার জঙ্গলে একটি গাছের ডালে তাদের মৃতদেহ ঝুলে রয়েছে একটি দড়িতে৷ দুজনের কোমড়ে একসাথে গামছা বাধা৷ গলায় ফাঁসি দেওয়া৷ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে এবং জোড়া মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠিয়ে দেয়৷ প্রেমিক যুগলের আত্মহত্যার ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে৷

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top