News Flash

  • Home
  • Uncategorized
  • পাহাড় থেকে নিরাপত্তাবাহিনী সরানো নিয়ে কেন্দ্রের চ্যালেঞ্জ সুপ্রিম কোর্টে

পাহাড় থেকে নিরাপত্তাবাহিনী সরানো নিয়ে কেন্দ্রের চ্যালেঞ্জ সুপ্রিম কোর্টে

নয়াদিল্লি, ২৫ অক্টোবর (হি.স.) : পাহাড় থেকে নিরাপত্তাবাহিনী সরানো নিয়ে হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে কেন্দ্র। সেখানেই এই সংক্রান্ত মামলায় কেন্দ্রের আবেদন শুনতে রাজি হয়েছে শীর্ষ আদালত। বিচারপতি জে চেলামেশ্বর ও এস আবদুল নাজির জানিয়েছেন, ২৭ অক্টোবর মামলা শুনানির জন্য তালিকাভুক্ত করা হবে। কেন্দ্রের তরফে আইনজীবী ওয়াসিম কাদরি বলেন, ১৭ অক্টোবর দার্জিলিং ও কালিম্পং থেকে কেন্দ্রীয় বাহিনী তুলে নেওয়ার উপরে স্থগিতাদেশ জারি করে কলকাতা হাইকোর্ট। কিন্তু গুজরাত ও হিমাচলপ্রদেশে আসন্ন বিধানসভা নির্বাচনের জন্য সেখানে আধা সেনা মোতায়েন করা অত্যন্ত জরুরি। কিছু আধা সেনা আবার জম্মু ও কাশ্মীর ও উত্তর-পূর্বাঞ্চলের রাজ্যগুলিতে মোতায়েন করা প্রয়োজন।
এর আগে ১৭ অক্টোবর কলকাতা হাইকোর্টের বিচারপতি হরিশ ট্যান্ডন ও বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ ২৭ অক্টোবর পর্যন্ত কেন্দ্রীয় বাহিনী প্রত্যাহারের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশের নির্দেশ দেয়। পাহাড়ের অশান্তির মোকাবিলা করতে কেন্দ্রকে আধা সামরিক বাহিনী পাঠানোর নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। সেই নির্দেশমত ১৫ কোম্পানি বাহিনী গিয়েছিল পাহাড়ে। ১৫ অক্টোবর রাজ্যের সঙ্গে কোনও আলাপ আলোচনা ছাড়াই ১০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী তুলে নেওয়ার সিদ্ধান্ত নেয় কেন্দ্র।

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top