News Flash

  • Home
  • Uncategorized
  • সেপ্টেম্বর বাবদ জিএসটি বাবদ আদায় হয়েছে ৯২,১৫০ কোটি টাকা, জানাচ্ছে কেন্দ্রীয় অর্থমন্ত্রক
Image

সেপ্টেম্বর বাবদ জিএসটি বাবদ আদায় হয়েছে ৯২,১৫০ কোটি টাকা, জানাচ্ছে কেন্দ্রীয় অর্থমন্ত্রক

নয়াদিল্লি, ২৪ অক্টোবর (হি.স.) : সেপ্টেম্বর মাসে গুড অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স বা জিএসটি বাবদ সরকারের আদায় হয়েছে ৯২,১৫০ কোটি টাকা। কেন্দ্রীয় অর্থমন্ত্রক সূত্রে এখবর জানা গিয়েছে। কেন্দ্রীয় অর্থমন্ত্রক সূত্রের খবর, জিএসটি বাবদ এই টাকা আদায় করা হয়েছে ৪২.৯১ লাখ ব্যবসা থেকে। আরও জানা গিয়েছে, সেপ্টেম্বরে জিএসটিআর – থ্রি বি রিটার্ন বাবদ ৪২.৯১ লক্ষ সংখ্যক ব্যবসা ওই পরিমাণ জিএসটি জমা করেছে।
কেন্দ্রীয় অর্থমন্ত্রক সূত্রে আরও জানা গিয়েছে, ইন্টিগ্রেটেড জিএসটি খাতে সংগৃহীত অর্থের পরিমাণ দাঁড়িয়েছে ৪৮,৯৪৮ কোটি টাকা। রফতানি থেকে গুড অ্যান্ড সার্ভিস ট্যাক্স বাবদ আদায় হয়েছে ২৩,৯৫১ কোটি টাকা। উল্লেখ্য, গত জুলাইয়ে জিএসটি বাবদ আদায় হয়েছে ৯৫,০০০ কোটি টাকারও বেশি পরিমাণ অর্থ। আগস্টে জিএসটি বাবদ করা হয়েছে ৯১,০০০ কোটি টাকারও বেশি।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top