News Flash

  • Home
  • Uncategorized
  • শেল কম্পানিগুলিকে বাজেয়াপ্ত করে ১০০ কোটি ডলারের বেশি অর্থ উদ্ধার
Image

শেল কম্পানিগুলিকে বাজেয়াপ্ত করে ১০০ কোটি ডলারের বেশি অর্থ উদ্ধার

নয়াদিল্লি, ২৪ অক্টোবর (হি.স.) : শেল কোম্পানিগুলিকে আগেই বাতিল করা হয়েছিল, এবার সেই কোম্পানিগুলি থেকে কত পরিমাণ অর্থ উদ্ধার করা গিয়েছে, তা সমক্ষে নিয়ে এল কেন্দ্র। কর্পোরেট বিষয়ক মন্ত্রকের মন্ত্রী পি. পি. চৌধুরি জানান, ২ লক্ষের বেশি সংস্থা শেল কম্পানি এবং তার ব্যাঙ্ক অ্যাকাউন্ট বাজেয়াপ্ত করা হয়েছিল। সেখান থেকে ১০০ কোটি ডলারের বেশি অর্থ উদ্ধার করা গিয়েছে।
গত নভেম্বরে নোটবন্দির পর শেল কোম্পানিগুলির উপর কড়া পদক্ষেপ নিয়েছে মোদী সরকার। কালো টাকা রুখতে এই সব কোম্পানির উপর নজরদারি চালানো যে দরকার সে বিষয়ে বারবার হুঁশিয়ারি দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সূত্রের খবর, তদন্তে নেমে সিরিয়াস ফ্রড ইনভেস্টিগেশন অফিস (এসএফআইও) ১৫০৫টি সংস্থাকে কোম্পানি অ্যাক্ট লঙ্ঘনে অভিযুক্ত করেছে। পাশাপাশি, ৮০৯টি এমন কোম্পানির হদিশ মিলেছে যেগুলির সম্পর্কে সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অব ইন্ডিয়া (সেবি)-র কাছে কোনও তথ্যই নেই।
শেল কোম্পানির থেকে উদ্ধার হওয়া অর্থ প্রসঙ্গে এদিন মন্ত্রী পি. পি. চৌধুরি বলেন, আমাদের লক্ষ্য ভারতীয় কোম্পানির উপর বিনিয়োগে আস্থা বাড়ানো। এই পদক্ষেপ নিঃসন্দেহে বিদেশি বিনিয়োগকারীদের আগ্রহ যোগাবে। শেল কোম্পানি উপর নিষেধাজ্ঞা জারি করলে বিনিয়োগকারীদের কাছে কোম্পানির বিশ্বাসযোগ্যতা আরও বাড়বে বলে মনে করছে কেন্দ্র।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top