News Flash

  • Home
  • Uncategorized
  • লুধিয়ানায় বহুতলে বিধ্বংসী আগুন, সাত সকালে আতঙ্ক
Image

লুধিয়ানায় বহুতলে বিধ্বংসী আগুন, সাত সকালে আতঙ্ক

লুধিয়ানা (পঞ্জাব), ২৪ অক্টোবর (হি.স.): সাত সকালে বিধ্বংসী অগ্নিকাণ্ড লুধিয়ানার শিঙ্গার সিনেমা হলের সন্নিকটে অবস্থিত একটি বহুতলে| মঙ্গলবার সকালে শিঙ্গার সিনেমা হলের সন্নিকটে অবস্থিত একটি বহুতলে ভয়াবহ আগুন লাগে| আগুন লাগার কিছুক্ষণের মধ্যেই দাউদাউ করে জ্বলতে থাকে গোটা বহুতল| অগ্নিকাণ্ডের খবর পাওয়া মাত্রই আগুন নেভাতে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের মোট ১২টি ইঞ্জিন| ততক্ষণে আগুনের লেলিহান শিখা গোটা বহুতলটিকে গ্রাস করে ফেলেছে|
যে বহুতলটিতে আগুন লেগেছে, তার আশপাশেই রয়েছে অসংখ্য রেস্তোরাঁ, শপিং মল এবং অফিস| তাই রীতিমতো আতঙ্কের পরিবেশ তৈরি হয় স্থানীয় মানুষজনের মধ্যে| দমকল কর্মীরাও আগুন নিয়ন্ত্রণে আনতে যথাসাধ্য চেষ্টা চালিয়েছেন| দীর্ঘক্ষণ চেষ্টার পর আগুন অবশ্য নিয়ন্ত্রণে এসেছে| অগ্নিকাণ্ডের ঘটনায় হতাহতের কোনও খবর নেই| আগুন লগার প্রকৃত কারণ এখনও পর্যন্ত জানা যায়নি| দমকল আধিকারিকদের অনুমান, বেআইনিভাবে কোনও দাহ্য পদার্থ ওই বহতলটিতে মজুত রাখা হয়েছিল, আর তার ফলেই আগুন দ্রুত এত বড় আকার ধারণ করে|

গভীর রাতে বিধ্বংসী আগুন দিল্লির কমলা মার্কেটে, ক্ষতিগ্রস্ত অন্তত ১০০টি দোকান

নয়াদিল্লি, ২৪ অক্টোবর (হি.স.): গভীর রাতে বিধ্বংসী অগ্নিকাণ্ড দিল্লির কমলা মার্কেটে| বিধ্বংসী আগুনের লেলিহান শিখায় বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে অন্তত ১০০টি দোকান| তবে, স্বস্তি হল অগ্নিকাণ্ডের ঘটনায় হতাহতের কোনও খবর নেই| পুলিশ ও দমকল সূত্রের খবর, সোমবার গভীর রাত ১.০০ মিনিট নাগাদ কমলা মার্কেটে অবস্থিত কুলার মার্কেট এলাকায় ভয়াবহ আগুন লাগে| অগ্নিকাণ্ডের খবর পাওয়া মাত্রই আগুন নেভাতে কমলা মার্কেটে পৌঁছয় দমকলের মোট ৯টি ইঞ্জিন| দমকলের ৯টি ইঞ্জিন কমলা মার্কেটে পৌঁছনোর আগেই দাউ দাউ করে জ্বলতে থাকে আগুন| আগুনের লেলিহান শিখায় ক্ষতিগ্রস্ত হয়ে গিয়েছে ছোট-বড় মিলিয়ে অন্তত ১০০টি দোকান|
পরে দমকলের আরও বেশ কয়েকটি ইঞ্জিন আগুন নেভাতে কমলা মার্কেটে পৌঁছয়| সবমিলিয়ে দমকলের ২৫টি ইঞ্জিনের দীর্ঘক্ষণ চেষ্টার পর মঙ্গলবার ভোর ৫.১০ মিনিট নাগাদ আগুন নিয়ন্ত্রণে এসেছে| অগ্নিকাণ্ডের ঘটনায় হতাহতের কোনও খবর নেই| তবে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে| দিল্লির ডেপুটি চিফ ফায়ার অফিসার বীরেন্দ্র সিং জানিয়েছেন, ‘ভয়াবহ আগুনে ৫০টি দোকান পুড়ে গিয়েছে| কমবেশি ক্ষতিগ্রস্ত হয়েছে আরও ৫০টি দোকান|’ আগুন লাগার প্রকৃত কারণ এখনও পর্যন্ত জানা যায়নি| দমকল কর্মীরা আগুন লাগার কারণ খতিয়ে দেখছেন|

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top