News Flash

  • Home
  • Uncategorized
  • স্বাভাবিক হচ্ছে পরিস্থিতি, বাড়ি ফিরছেন দুর্গতরা, বন্যার ত্রাণ বন্টনে স্বচ্ছতায় জেলা শাসকের মধ্যস্থতা দাবী কংগ্রেসের
Image

স্বাভাবিক হচ্ছে পরিস্থিতি, বাড়ি ফিরছেন দুর্গতরা, বন্যার ত্রাণ বন্টনে স্বচ্ছতায় জেলা শাসকের মধ্যস্থতা দাবী কংগ্রেসের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ অক্টোবর৷৷ টানা তিন দিনের বৃষ্টিতে জুবথুবো রাজ্যের মানুষ৷ বিভিন্ন নদীতে জল বিপদ সীমার উপর দিয়ে প্লাবিত হয়ে বন্যার রূপ নিয়েছে৷ মানুষের বাড়িঘর, রাস্তা ঘাট সবই জলের নিচে৷ এর মধ্যে বিশালগড়ের অবস্থা ভয়াবহ আকার ধারণ করেছে৷ পুর এলাকায় বেশ কিছু ওয়ার্ড জলের নিচে চলে যায়৷ জল থইথই করে শহরের একাংশে৷
যদিও পরিস্থিতি ক্রমশ স্বাভাবিক হওয়ায় স্বস্তি ফিরছে জনজীবনে৷ অন্যদিকে জাতীয় সড়কের একটা অংশ জলের নীচে তলিয়ে যাওয়ার জন্য এখন পলি জমাট ধারায় যান বাহন চলাচলে ব্যাঘাত ঘটেছে৷ বিশালগড় মটর স্ট্যান্ড এলাকায় এই বিপত্তি দেখা দেয়৷ গোমতি, এবং দক্ষিন ত্রিপুরা ও সোনামুড়া, মেলাঘর থেকে আসা যানবাহন যেমন আগরতলায় আসতে পারেনি, তেমনি আগরতলা থেকে দিনের প্রথমাংশে এই রাস্তায় কোন যান বাহন চলেনি৷ দোকান পাট মটর স্ট্যান্ড ছিল জলের নিচে৷ পরিস্থিতি উন্নত হলেও ক্ষয়ক্ষতি ব্যাপক হয়েছে বন্যা কবলিত এলাকা পরিদর্শন করেন প্রশাসনের লোকজন৷
বিশালগড় পুর পরিষদের উদ্যোগে তিনটি শরনার্থী শিবির খোলা হয়৷ সোমবার দুটি শিবির থেকে বাড়িঘরে ফিরে গিয়েছে বন্যা দুর্গতরা৷ একটি শিবিরে বেশ কিছু মানুষ এখনো নিরাপত্তার প্রশ্ণে রয়ে গিয়েছে৷ বিশালগড়ের বন্যা পরিস্থিতি নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ণ উঠেছে৷ এ বছর এমনসব স্থানে জল ঝমেছে যেখানে বিগত দিনে জল দেখা যায়নি৷ অন্যদিকে বিশালগড় মটরস্ট্যান্ড এলাকা ও জাতীয় সড়ক জলের নিচে তলিয়ে যাওয়ার ঘটনা এই প্রথম৷ শহর আগরতলা সহ শহরতলির নিম্নাঞ্চলগুলি সোমবার সকাল থেকে স্বাভাবিক জীবনছন্দে ফিরতে শুরু করেছে৷ শরনার্থী শিবির থেকে বাড়িঘরে গিয়ে কপারে হাত বন্যা দুর্গতদের৷ বহু পরিবার সর্বস্ব হারিয়ে সর্বশান্ত৷ ক্ষতিগ্রস্তদের অভিযোগ, ত্রাণ বন্টনে প্রশাসনের পক্ষপাতিত্ব নিয়ে৷ উল্লেখ্য, বন্যা পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শনে গিয়েছেন পি সি সি সভাপতি বিধায়ক বীরজিৎ সিনহা, কংগ্রেস এস সি সেলের সম্পাদক বিজয় দাস সহ অন্যান্যরা৷ বীরজিৎ সিনহা’র অভিযোগ, আবাসন ঘর বন্টন থেকে জল নিকাশী ব্যবস্থার করুন দশায় দুর্ভোগ জনগনের৷ ত্রাণ বন্টন সহ ক্ষতিপূরণ সুষ্ঠভাবে প্রদানের জন্য জেলা শাসকের মধ্যস্থতা দাবী করেছেন বীরজিৎ সিনহা৷ রাজনীতির লাভালাভের প্রশ্ণে আদৌ ক্ষতিপ্রস্থরা সরকারী সাহার্য্য পাবে কিনা খুব সঙ্গত কারনেই প্রশ্ণ উঠতে শুরু করেছে বন্যা দুর্গতদের মধ্যে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top