News Flash

  • Home
  • Uncategorized
  • রবীন্দ্রনাথের নোবেল চুরি: সি বি আইয়ের জাতীয়তাবোধ নিয়ে প্রশ্ন তুলল কলকাতা হাইকোর্ট
Image

রবীন্দ্রনাথের নোবেল চুরি: সি বি আইয়ের জাতীয়তাবোধ নিয়ে প্রশ্ন তুলল কলকাতা হাইকোর্ট

কলকাতা, ২৪ অক্টোবর ( হি.স.): নোবেল তদন্তে সি বি আই-কে তুলোধোনা করল কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচাপতি রাকেশ তিওয়ারির ডিভিশন ডিভিশন বেঞ্চ । মঙ্গলবার সি বি আইয়ের জাতীয়তাবোধ নিয়েও প্রশ্ন তোলে হাইকোর্ট । সোমবার রবীন্দ্রনাথ ঠাকুরের নোবেল চুরি নিয়ে নতুন করে জনস্বার্থ মামলা দায়ের হয় হাইকোর্টে । চঞ্চলকুমার জানা নামে এক অধ্যাপক এই মামলাটি দায়ের করেন । মঙ্গলবার এই মামলাটির শুনানি হয় ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাকেশ তিওয়ারি ও বিচারপতি হরিশ ট্যান্ডনের ডিভিশন বেঞ্চে । সেখানেই আজ ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি তীব্র ভাষায় ভর্ৎসনা করেন সি বি আই-কে ।
মামলার শুনানি চলাকালীন প্রধান বিচারপতি রাকেশ তিওয়ারি সি বি আইয়ের উদ্দ্যেশ্যে মন্তব্য করেন, ‘এটা আপনাদের অকর্মণ্যতা । অন্য কেউ তদন্ত চাইলে আপত্তি কোথায় ‘? বিচারপতি তিওয়ারি ৭ দিনের মধ্যে হলফনামা তলব করেন । ২ সপ্তাহ পরে ফের মামলার শুনানি হবে বলে জানান ।
যদিও প্রধান বিচারপতি রাকেশ তিওয়ারি ওই সময় থাকবেন না । তিনি আজই অবসর নিচ্ছেন । আগামীকাল থেকে প্রধান বিচারপতির দায়িত্বভার বুঝে নেবেন বিচারপতি জ্যোতির্ময় ভট্টাচার্য । তিনিই ২ সপ্তাহ পর মামলাটি শুনবেন।
দু-দু’বার তদন্ত করেও সি বি আই এখনও পর্যন্ত নোবেল উদ্ধারে কোনও সূত্র খুঁজে বের করতে পারেনি। তাই মঙ্গলবার প্রধান বিচারপতি রাকেশ তিওয়ারি সি বি আই-কে তীব্র ভাষায় তিরস্কার করেন । ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাকেশ তিওয়ারি বলেন, ‘রবীন্দ্রনাথের নোবেল সম্মানের সঙ্গে জাতীয় আবেগ জড়িয়ে আছে’। অথচ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা জাতীয় সম্পদ উদ্ধারে ব্যর্থ হয়েছে । সি বি আই না পারলে, বলে দিক তারা অকর্মণ্য । নোবেল চুরি নিয়ে যে ঘটনা ঘটেছে, তা জাতীয়তা বিরোধী ঘটনা ‘।
২০০৪ সালের ২৫শে মার্চ, বৃহস্পতিবার, বিশ্বকবির শান্তিনিকেতন থেকে চুরি গিয়েছিল নোবেল পদকটি ৷ প্রথমে নোবেল উদ্ধারের দায়িত্ব দেওয়া হয়েছিল বীরভূম জেলা পুলিশকে ৷ প্রধান তদন্তকারী অফিসার ছিলেন তখনকার বোলপুর থানার ও সি মৃতন্জয় বন্দ্যোপাধ্যায় ৷ নোবেল চুরির ২ দিন পর শান্তিনিকেতনে গিয়ে তত্কালীন বিরোধী দলনেত্রী সি বি আই তদন্ত দাবি করেন, এবং আন্দোলন শুরু করেন ৷ সেই দাবি মত তদানীন্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য তদন্তের গতি প্রকৃতি বিচার করে নোবেল খোঁজের দায়িত্ব দেন সি বি আই-কে ৷
কিন্তু সেখানেও নিট ফল শূন্য ৷ নোবেল চুরির রহস্য উন্মোচনে ব্যর্থ হয় তারা ৷ সূত্রের অভাবে থমকে যায় তদন্ত ৷ তারপর থেকে ১৩ বছর অতিক্রান্ত কিন্তু সেভাবে কোন কিছু করতে পারেনি সি বি আই । এমনকী ২০১০ সালে তদন্ত বন্ধও করে দেয় সি বি আই ৷
২০১৬-র অগাস্টে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, ‘রাজ্য পুলিশ তদন্ত শুরু করতে পারে’। রাজ্য সরকার এই তদন্তভার নেওয়ার ইচ্ছে প্রকাশ করে চিঠিও লেখে। কিন্তু সি বি আই এখনও সেই তদন্তভার ছাড়েনি । তবে , আইনি জটিলতার জন্য দায়িত্ব হস্তান্তর হয়নি ৷ কিন্তু রাজ্য সরকার নোবেল চুরির তদন্তের জন্য তৈরি বিশেষ তদন্তকারী দল (সিট) তৈরি করে ৷ কলকাতা পুলিশ কমিশনার রাজীব কুমার এবং সি আই ডি প্রধান রাজেশ কুমারকে বসানো হয় মাথায় ৷ তবে হাজারো প্রচেষ্টাতেও কোনও এক সূত্র ধরে নির্দিষ্ট দিকে এগোতে পারেননি সিট-এর আধিকারিকরাও ৷ কিন্তু খোঁজ মেলেনি রবীন্দ্রনাথ ঠাকুরের খোওয়া যাওয়া নোবেল পদকের ৷ নোবেল চুরির ঘটনায় তাই সিআইডি তদন্তের আর্জি জানিয়ে সোমবার কলকাতা হাইকোর্টে দায়ের করা হল জনস্বার্থ মামলা ৷ আজ মঙ্গলবার হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে মামলারই শুনানি হল ৷ এখনও মুখ্যমন্ত্রীর বিশ্বাস, সি আই ডি দায়িত্ব নিলে ঠিক উদ্ধার করা যাবে রবি ঠাকুরের খোয়া যাওয়া নোবেল ৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top