News Flash

  • Home
  • Uncategorized
  • বিভিন্ন দাবি নিয়ে বিএমএসের মহাকরণ অভিযান ২৫শে
Image

বিভিন্ন দাবি নিয়ে বিএমএসের মহাকরণ অভিযান ২৫শে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ অক্টোবর৷৷ অবিলম্বে ত্রিপুরা রাজ্য কর্মচারীদের জন্য সপ্তম বেতন কমিশন চালু করা, সরকারি কর্মচারীদের অবসরকালীন ৬০ থেকে বাড়িয়ে ৬২ করা, কেন্দ্রীয় হারে ডিএ ঘোষণা, পুলিশ  টিএসআর দের রেশনমানি বৃদ্ধি, স্কেল বঞ্চিত শিক্ষকদের স্কেল প্রদান সহ ২৮ দফা দাবিতে শ্রমিক কর্মচারী সংগঠন বিএমএস আগামী ২৫শে অক্টোবর ঐতিহাসিক জমায়েতের মাধ্যমে মহাকরণ অভিযানে যাচ্ছে৷ শাসক দলীয় কর্মচারী সংগঠনের নেতৃত্বের রক্ত চক্ষুকে উপেক্ষ করে কেন্দ্রীয় বেতন-ক্রম, চাকরির মেয়াদ ৬২ করার দাবিকে সামনে রেখে শিক্ষক কর্মচারীদের দাবীর সমর্থনে সমাজের বিভিন্ন অংশের মানুষ মহাকরণ অভিযান সফল করতে সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছেন এবং নানান ভাবে সাহায্য করছেন বলে জানিয়েছে বিএমএস’র রাজ্য সম্পাদক সুবীর দেববর্র্ম৷ তিনি বলেন, রাজ্যের শিক্ষা ব্যবস্থা ইতিমধ্যে চরম অন্ধকারে ডুবে গেছে৷ অফিসগুলিতে কর্ম সংসৃকতি নেই বললেই চলে৷ ভোটদায়ের লক্ষ্যে হুমকি দিয়ে গত আরাই দশক রাজ্যের কর্মচারীদের বঞ্চিত করে রেখেছে এই সরকার৷ রাজ্যের কর্মচারীদের ২৫৭ ফিটমেন্ট ফ্যাক্টর, গ্রা্যাচুয়েটি ২০ লক্ষ আজও ঝুলিয়ে সংগ্রামে সামিল হওয়ার আহ্বান রেখেছে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top