News Flash

  • Home
  • Uncategorized
  • প্রয়াত বিএনপি নেতা এম কে আনোয়ার, শোকস্তব্ধ খালেদা জিয়া
Image

প্রয়াত বিএনপি নেতা এম কে আনোয়ার, শোকস্তব্ধ খালেদা জিয়া

ঢাকা, ২৪ অক্টোবর (হি.স.): প্রয়াত হলেন বাংলাদেশ ন্যাশন্যাল পার্টি (বিএনপি)-র স্থায়ী কমিটির সদস্য তথা প্রাক্তন মন্ত্রী এম কে আনোয়ার| বার্ধক্যজনিত রোগে সোমবার গভীর রাত ১.৪০ মিনিট ঢাকার এলিফ্যান্ট রোডে নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি| মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৪ বছর| বিএনপি-র চেয়ারপার্সনের মিডিয়া উইংয়ের আধিকারিক শায়রুল কবির জানিয়েছেন, বিগত ৫ বছর ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন এম কে আনোয়ার| সোমবার গভীর রাত ১.৪০ মিনিট নাগাদ জীবনাবসান হয়েছে তাঁর| প্রাক্তন মন্ত্রী এম কে আনোয়ারের প্রয়াণে গভীর শোকপ্রকাশ করেছেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া|
উল্লেখ্য, এম কে আনোয়ারের পুরো নাম হল মোহাম্মদ খোরশেদ আনোয়ার| ১৯৯৩ সালের ১ জানুয়ারি জন্মগ্রহণ করেন তিনি| এম কে আনোয়ার পাকিস্তান ও বাংলাদেশ সরকারের বিভিন্ন উচ্চপদে দায়িত্ব পালন করেছেন| সরকারি চাকরি থেকে অবসরের পর তিনি রাজনীতিতে যোগ দেন|

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top