News Flash

  • Home
  • Uncategorized
  • পঞ্চমবার ফিফার বর্ষসেরা ফুটবলার হলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো
Image

পঞ্চমবার ফিফার বর্ষসেরা ফুটবলার হলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

লন্ডন, ২৪ অক্টোবর (হি.স.): পঞ্চমবার ফিফার বর্ষসেরা ফুটবলার হলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। চিরপ্রতিদ্বন্দ্বী লিওনেল মেসি এবং নেইমারকে পিছনে ফেলে টানা দ্বিতীয়বারের জন্য এই স্বীকৃতি আদায় করে নিলেন পর্তুগিজ সুপারস্টার। সোমবার রাতে লন্ডনে ফিফা সিলভারওয়ার হাতে উঠল লাকি সেভেনের হাতে৷ এ নিয়ে পাঁচবার ফিফা ‘প্লেয়ার অফ দ্য ইয়ার’ হলেন পর্তুগিজ তারকা।তাঁকে এই সম্মান দেওয়ার সমস্ত ভোটদাতাদের ধন্যবাদ জানিয়েছেন এই পর্তুগিজ তারকা।
গতরাতে লন্ডনের প্যালাডিয়ামে দুই কিংবদন্তি ফুটবলার ব্রাজ়িলের রোনাল্ডো এবং আর্জেন্টিনার দিয়েগো ম্যারাদোনার হাত থেকে এই পুরস্কার নেন রোনাল্ডো। আর্সেনালের ফরাসি ফরোয়ার্ড অলিভার জিরুদ বর্ষসেরা গোলের জন্য পেয়েছেন ২০১৭ ফিফা পুসকাস অ্যাওয়ার্ড। সেরা কোচের মর্যাদা পেয়েছেন রিয়াল মাদ্রিদের জিনেদিন জিদান। আর সেরা গোলকিপার হয়েছেন জিয়ানলুইগি বুফোঁ।
তবে পাঁচবারে ক্ষান্ত নন রিয়াল স্ট্রাইকার৷ অনন্ত আরও দু’বার এই পুরস্কার পেতে চান রোনাল্ডো ৷ দ্য বেস্ট ট্রফি হাতে নিয়ে রোনাল্ডো বলেন, ‘আমি চাই সাতটা৷ পাঁচটা হয়েছে৷ তবে সাতটা আমার লাকি নম্বর৷’ সেই সঙ্গে তাঁকে ভোট দেওয়ার জন্য ভোটদাতাদের ধন্যবাদ জানান ৩২ বছরের পর্তুগিজ তারকা৷ মেসি ও নেইমারের প্রশংসাও শোনা গেল সিআর সেভেনের মুখে৷ রোনাল্ডো বলেন, ‘মেসি ও নেইমার দারুণ৷ কিন্তু রিয়াল মাদ্রিদ সার্পোটার ও আমার সতীর্থরা, কোচ প্রত্যেকেই আমাকে সার্পোট করেছে৷ টানা দ্বিতীয়বার লন্ডনে এই পুরস্কার জিতলাম৷ এটা দারুণ অনুভূতি৷’
ব্যালন ডি’অর এর সঙ্গে মিশে যাওয়ার আগে ২০০৮ সালে প্রথমবার বর্ষসেরা হয়েছিলেন সিআর সেভেন । ২০০৯ সালে জিতেছিলেন মেসি। ব্যালন ডি’অরের সঙ্গে মিশে যাওয়ার পর ২০১০ থেকে টানা তিনবার এই সম্মান পান লিওনেল মেসি। ২০১৩ ও ২০১৪ সালে টানা দু’বার জেতেন রোনাল্ডো। ২০১৫ সালে আবার জেতেন লিওনেল মেসি। ২০১৬ সালে ব্যালন ডি’অর থেকে ফের আলাদা হয়ে পুরস্কার দেওয়া শুরু করে ফিফা। নাম হয় বেস্ট ফিফা ম্যানস প্লেয়ার। তাতে প্রথমবার জেতার পর এবারও সেরা হলেন পর্তুগালের এই তারকা ফুটবলার।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top