News Flash

  • Home
  • Uncategorized
  • জাতিদাঙ্গার বীজ বপনকারী বামফ্রন্ট, অভিযোগ দেওধরের
Image

জাতিদাঙ্গার বীজ বপনকারী বামফ্রন্ট, অভিযোগ দেওধরের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ অক্টোবর৷৷ ১৯৮০ সালের দাঙ্গার মূল কারবারী শাসক বামফ্রন্ট৷ সোমবার আগরতলা প্রেসক্লাবে আয়োজিত সাংসৃকতিক চেতনা মঞ্চের রাজ্য ভিত্তিক কর্মশালায় এমনটাই বিস্ফোরক অভিযোগ করেন বিজেপি রাজ্য প্রভারী সুনীল দেওধর৷ রাজ্যজুড়ে বামফ্রন্ট সাংসৃকতিক আঙ্গিনাকেও রাজনীতির আখড়ায় পরিনত করেছে৷ জাতি উপজাতিদের মধ্যে সাংসৃকতিক ভেদভাব করে পরিকল্পিত ভাবে অশান্তি পাকাচ্ছে বলে বামফ্রন্টের বিরুদ্ধে তোপ দেগেছেন রাজ্য প্রভারী সুনীল দেওধর৷ পাহাড়ি বাঙ্গালী ত্রিপুরায় ত্রিপুরা সুন্দরী মায়ের সন্তান৷ উপজাতি কৃষ্টি সংসৃকতি প্রসারে উদাসীনতায় উগ্র জাত্যাভিমান সৃষ্টি করছে বলে দাবি করেছেন তিনি৷ ভ্রাতৃদাঙ্গার মূল ষড়যন্ত্রকারী বামপন্থীরা বর্তমানে ভোটের আগে বিক্ষিপ্ত ঘটনা ঘটিয়ে ভোট বৈতরনী অতিক্রম করার চেষ্টা করছে৷ সরকার পরিবর্তনের মধ্য দিয়ে জাতি-উপজাতির মেল বন্ধন, সাংসৃকতিক  চর্চা ও প্রসারে রাজ্যব্যাপী সবাইকে চেতনামঞ্চে সামিল হওয়ার জন্য সাংসৃকতিক ব্যক্তিত্বের কাছে উদার্ত কন্ঠে আহ্বান রেখেছেন রাজ্য প্রভারী সুনীল দেওধর৷ সরকার বদল হওয়া মাত্রই সাংসৃকতিক চেতনা মঞ্চ পক্ষপাতিত্বের সমস্ত বেড়াজাল ভেঙ্গে দিয়ে প্রতিভার উন্মেষে মাইলস্টোন হিসাবে কাজ করবে বলেও আত্মসন্তোষ ব্যক্ত করেছেন শ্রীদেওধর৷ পাশাপাশি তিনি বলেন, এরাজ্যের সাংসৃকতিক জগৎকে নিয়ে যে রাজনীতি করছে বামফ্রন্ট তার বিরুদ্ধেও আওয়াজ তুলবেন সংশ্লিষ্টরা৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top