News Flash

  • Home
  • Uncategorized
  • সিবিআইয়ের বিশেষ অধিকর্তা পদে রাকেশ আস্থানাকে নিযুক্ত করল কেন্দ্রীয় ক্যাবিনেট কমিটি
Image

সিবিআইয়ের বিশেষ অধিকর্তা পদে রাকেশ আস্থানাকে নিযুক্ত করল কেন্দ্রীয় ক্যাবিনেট কমিটি

নয়াদিল্লি, ২৩ অক্টোবর (হি.স.): কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইয়ের বিশেষ অর্ধিকর্তা হিসেবে রাকেশ আস্থানাকে নিযুক্ত করা হল। এর আগে ১৯৮৪ সালের ব্যাচের গুজরাট ক্যাডারের এই আইপিএস আফিসারকে ২ রা ডিসেম্বর ২০১৬ সালে সিবিআইয়ের অন্তবর্তী অর্ধিকর্তা হিসেবে নিযুক্ত করা হয়েছিল।
উল্লেখ্য ১৯৯৪ সালে সিবিআইয়ের এসপি পদে থাকাকালীন বিহারের পশুখাদ্য কেলেঙ্কারি মামলার তদন্ত করেছিলেন তিনি। এই মামলার দায়ে অভিযুক্ত বিহারের তৎকালীন মুখ্যমন্ত্রী লালুপ্রসাদ যাদবকে গ্রেফতার করেছিলেন রাকেশ আস্থানা। ২০০১ সাল পর্যন্ত তিনি এই মামলার তদন্তের সঙ্গে যুক্ত ছিলেন। অন্যদিকে গোদরা ট্রেন বিস্ফোরণ কান্ডের তদন্তের জন্য গঠিত বিশেষ তদন্তকারী দল সিটের সঙ্গে যুক্ত ছিলেন রাকেশ আস্থানা।
রাকেশ আস্থানা ছাড়াও কেন্দ্রীয় ক্যাবিনেট কমিটির তরফ থেকে দেশের অন্যান্য তদন্তকারী সংস্থার পদে নতুন নিয়োগের মধ্যে গুরবচন সিংকে আইবির বিশেষ নির্দেশকের দায়িত্ব দেওয়া হয়েছে।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top