News Flash

  • Home
  • Uncategorized
  • সাইবার ক্রাইম রুখতে মহিলা নিরাপত্তারক্ষী নিয়োগের পরিকল্পনা সেনার
Image

সাইবার ক্রাইম রুখতে মহিলা নিরাপত্তারক্ষী নিয়োগের পরিকল্পনা সেনার

নয়াদিল্লি, ২৩ অক্টোবর (হি.স.): সাইবার ক্রাইম রুখতে এক নয়া পদক্ষেপ নিল ভারতের নিরাপত্তাবাহিনী৷ মহিলা

ভারতীয় সেনা

নিরাপত্তারক্ষীদের সাইবার যোদ্ধা হিসেবে নিয়োগ করার জোরদার পরিকল্পনা চলছে৷ ইতিমধ্যেই ভারতের সেনাপ্রধান জেনারেল বিপিন রাওয়াত উচ্চপদস্থ ভারতীয় সেনাদের সঙ্গে বৈঠক করেছেন৷
ভারতীয় সেনাবাহিনীর সূত্রে জানা গিয়েছে, ভারতীয় সেনাবাহিনীর ভিতরের কম্পিউটার এবং নেটওয়ার্কগুলিতে নজর থাকে শত্রুদেশের সাইবার হ্যাকারদের৷ আর এই সমস্ত কম্পিউটারগুলিতে ভারতীয় সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ তথ্যাদি থাকে৷ যা ফাঁস হয়ে গেলে দেশের নিরাপত্তা বিঘ্নিত হতে পারে৷ তাই সাইবার সন্ত্রাসের দাপট রুখতে মহিলা অফিসারদের এই পদের দায়িত্বে নিয়োগ করার পরিকল্পনা করছে কেন্দ্র৷
সাইবার নিরাপত্তা রক্ষার জন্যই এই মহিলা ক্যাডারদের নিয়োগ করার পরিকল্পনা চলছে পুরোদমে৷ যাতে সঠিকভাবে মহিলা ক্যাডারদের কাজে লাগানো যায় সেই বিষয়টিও ভেবে দেখা হচ্ছে৷
তবে, শুধু সাইবার যোদ্ধাই নয়৷ আরও একাধিক পদে তাদের নিয়োগ করা হচ্ছে যেথানে তারা তাদের সেরা কাজটা দিতে পারে৷ একইসঙ্গে ভাষাগত ট্রেনিংয়ের উপরেও বিশেষ জোর দেওয়া হয়েছে৷ সূত্রের খবর, মন্দারিন এবং আরবিকের মতন বেশ কিছু আন্তর্জাতিক ভাষায় প্রশিক্ষিত করে তোলা হচ্ছে ভারতীয় সেনা জওয়ানদের৷
গত মাসেই ভারতীয় সেনাবাহিনীতে ৮৭৪জন মহিলাকে নিযুক্ত করার সিদ্ধান্ত নিয়েছিলেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারামন৷ লিঙ্গভেদে অভিযোগ ও অপরাধের তদন্ত করার জন্য মহিলাদের প্রয়োজন থাকার কারণেই মহিলাদের নিয়োগ করার বিশেষ প্রয়োজন পড়ছে৷ তবে খুব বেশি দেশ নয়৷ জার্মানি, অস্ট্রেলিয়া, কানাডা, ব্রিটেন, ডেনমার্ক, ফিনল্যান্ড, ফ্রান্স, সুইডেনসহ বেশ কয়েকটি দেশই শুধুমাত্র যুদ্ধক্ষেত্রে মহিলা সেনাদের নিয়োগ করে৷

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top