News Flash

  • Home
  • Uncategorized
  • কেদারনাথ দর্শনে গিয়ে কংগ্রেসকে আক্রমণ প্রধানমন্ত্রীর
Image

কেদারনাথ দর্শনে গিয়ে কংগ্রেসকে আক্রমণ প্রধানমন্ত্রীর

কেদারনাথ, ২০ অক্টোবর (হি.স.): গুজরাতের মুখ্যমন্ত্রী থাকাকালে কেদারনাথ পুনর্নির্মাণের ভার নিতে চেয়েছিলাম, দেয়নি কংগ্রেস, কেদারনাথ দর্শনে গিয়ে কংগ্রেসকে আক্রমণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। কেদারনাথ মন্দিরে পুজো দিয়ে এও বললেন, এই দর্শনের ফলে তাঁর দেশসেবার শপথ আরও জোরদার হল।
প্রধানমন্ত্রীর দাবি, গুজরাতের মুখ্যমন্ত্রী থাকাকালে তিনি ২০১৩-র বিধ্বংসী প্রাকৃতিক বিপর্যয়ে ক্ষতিগ্রস্ত মন্দির সংলগ্ন এলাকা নতুন করে গড়ে তোলার ভার নিতে চেয়েছিলেন। বিভিন্ন রাজ্য থেকে উত্তরাখণ্ড যাওয়া লোকজনের ভেসে যাওয়া, কয়েক হাজার মানুষের মৃত্যু দেখে তিনি চুপ থাকতে পারেননি। রাজ্যের তত্কালীন মুখ্যমন্ত্রীকে কেদারনাথের পুনর্নির্মাণের দায়িত্ব নেওয়ার প্রস্তাব দিলে, মুখ্যমন্ত্রীও নীতিগত ভাবে সম্মতি দেন। মোদী বলেন, উত্তেজনার মাথায় মিডিয়াকে বিষয়টা জানাই। ঘন্টাখানেকের মধ্যেই টিভি চ্যানেলগুলি ফলাও করে খবর করে। দিল্লিতে হইচই শুরু হয়ে যায়। কেন্দ্রের তত্কালীন ইউপিএ সরকার ভয় পেয়ে যায়, গুজরাতের মুখ্যমন্ত্রী এই বুঝি কেদারনাথ চলে গেলেন! আমার প্রস্তাবে রাজি না হতে রাজ্য সরকারকে দিল্লি থেকে চাপ দেওয়া হয়। মুখ্যমন্ত্রীরও উপায় ছিল না, তিনি দ্রুত বিবৃতি দিয়ে জানিয়ে দেন, গুজরাত সরকারের সাহায্যের দরকার নেই। কিন্তু ভগবান শিব বোধহয় কেদারনাথের পুনর্নির্মাণ যজ্ঞের ভার নেওয়ার জন্য আর কেউ নয়, আমাকেই বেছেছিলেন। রাজনীতিতে নামার আগে কেদারনাথের কাছে গারুরছাত্তিতে থাকার প্রসঙ্গ তুলে স্মৃতিভারাক্রান্ত প্রধানমন্ত্রী বলেন, আমার জীবনের গুরুত্বপূর্ণ ক্ষণ ছিল সে সময়টা। এই মাটিতেই চিরকাল থাকার বাসনা ছিল। কিন্তু ভগবান শিব হয়তো চাননি, গোটা জীবনটা একজন বাবার চরণসেবায় কাটাই, আমায় ১২৫ কোটি ভারতবাসীর সেবায় পাঠালেন, কেননা তাদের সেবাই আসল ঈশ্বরসেবা।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top