News Flash

  • Home
  • Uncategorized
  • অবিশ্রান্ত বৃষ্টি, বন্ধ শিলচর-হাফলং ৫৪ নম্বর জাতীয় সড়ক
Image

অবিশ্রান্ত বৃষ্টি, বন্ধ শিলচর-হাফলং ৫৪ নম্বর জাতীয় সড়ক

হাফলং (অসম), ২০ অক্টোবর (হি.স.) : বৃষ্টির দাপটে কালীপূজার আনন্দ ভেস্তে গেছে। দীপাবলি ও কালীপূজার রাত থেকেই বিরামহীন বৃষ্টি হচ্ছে অসমের অন‍্যান‍্য প্রান্তের মতো রাজ‍্যের পাহাড়ি জেলা ডিমা হাসাওয়ে। নাগাড়ে বৃষ্টিতে যেমন দীপাবলি ও কালীপূজার আনন্দ মাটি করে দিয়েছে, ঠিক তেমনি বৃষ্টির জেরে শিলচর-হাফলং ৫৪ নম্বর জাতীয় সড়ক আবার বন্ধ হয়ে পড়েছ।
বৃষ্টির দরুন ৫৪ নম্বর জাতীয় সড়কের হারাঙ্গাজাও এবং জাটিঙ্গার মধ্যবর্তী মিয়াংক্রোতে বেহাল রাস্তায় মালবাহী ট্রাক ফেঁসে রাস্তা বন্ধ হয়ে পড়েছে। ফলে আজ শুক্রবার জাতীয় সড়কের ওই রাস্তায় গাড়ি চলাচল বন্ধ। এই সড়কপথে শিলচর-হাফলং-শিলচর সম্পূর্ণ গাড়ি চলাচল বন্ধ হয়ে পড়ার য় যাত্রী দুর্ভোগ চরম আকার ধারণ করে। শিলচর ও হাফলং থেকে যাতায়াতকারী বহু গাড়ি মাঝ রাস্তা থেকে ফিরে যাওয়ার পাশাপাশি রাস্তার দুপাশে বহু গাড়ি আটকে পড়েছে।
জানা গিয়েছে, আজ সকালে বৃষ্টির দরুন ৫৪ নম্বর জাতীয় সড়কের মিয়াংক্রোতে বেহাল রাস্তার মাঝখানে বিশাল গর্তের মধ্যে কাঁদায় একটি মালবাহী ট্রাক ফেঁসে যাওয়ার দরুন জাতীয় সড়ক সম্পূর্ণ অচল হয়ে পড়ে। ফেঁসে যাওয়া ট্রাকটিকে এই প্রতিবেদন লেখা পর্যন্ত উদ্ধার করা যায়নি। যার দরুন শিলচর-হাফলং ৫৪ নম্বর জাতীয় সড়কে এখন পর্যন্ত গাড়ি চলাচল বন্ধ রয়েছে। তবে জাতীয় সড়ক কর্তৃপক্ষ ও স্থানীয় বাসিন্দারা ফেঁসে যাওয়া ট্রাকটিকে তুলে আনার চেষ্টা করছেন। তবে একনাগারে বৃষ্টির দরুন কাজ করতে কিছু সমস্যা হচ্ছে। রাতের মধ্যে জাতীয় সড়ক সচল করে তুলতে সক্ষম হওয়া যাবে বলে জাতীয় সড়ক কর্তৃপক্ষ মনে করছেন।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top