News Flash

  • Home
  • Uncategorized
  • ছেলে মেয়েদের ভাল মানুষ গড়ে তুলতে শিক্ষকদের দায়িত্ব নিতে বললেন মুখ্যমন্ত্রী
Image

ছেলে মেয়েদের ভাল মানুষ গড়ে তুলতে শিক্ষকদের দায়িত্ব নিতে বললেন মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ অক্টোবর৷৷ বিজ্ঞানের কোন বিকল্প নেই, বিজ্ঞান মানেই সত্য৷ এই দৃষ্টিভঙ্গী আমাদের ছেলেমেয়েদের মধ্যে যদি তৈরী করতে পারি তাহলে তা আমাদের আত্মবিশ্বাস সৃষ্টিতে সাহায্য করবে৷ আজ আগরতলাস্থিত শ্রীকৃষ্ণ মিশন সুকলে আয়োজিত দুদিন ব্যাপী আত্নঃবিদ্যালয় বিজ্ঞান প্রদর্শনীর সমাপ্তি অনুষ্ঠানের মুখ্য অতিথির ভাষণে মুখ্যমন্ত্রী মানিক সরকার এই কথা বলেন৷ তিনি বলেন, ছেলে মেয়েদের মধ্যে অনুসন্ধিৎসু দৃষ্টিভঙ্গী গড়ে তোলার দায়িত্ব শিক্ষক শিক্ষিকাদেরই৷ বর্তমানে বিজ্ঞানকে যে ভাবে ধবংসাত্মক উদ্দেশ্যে ব্যবহার করা হচ্ছে তার সমালোচনা করে মুখ্যমন্ত্রী শ্রী সরকার বিজ্ঞানের ব্যবহারকে মানব কল্যাণে ব্যবহার করার কথা বলেন৷ ছেলে মেয়েদের কাঁচা মাটির সাথে তুলনা করে তাদের ভাল মানুষ হিসেবে গড়ে তোলার ব্যাপারে শিক্ষক শিক্ষিকাদের গুরুত্বপূর্ণ ভূমিকার কথাও তিনি উল্লেখ করেন৷ এই অনুষ্ঠানে রাজ্য পুলিশের মহানির্দেশক এ কে শুক্লা, হাইকোর্টের বরিষ্ঠ আইনজীবী তথা ভক্তি বেদান্ত এডুকেশন এন্ড সায়েন্টিফিক রিসার্চ ট্রাষ্টের সভাপতি কল্যাণ নারায়ণ ভট্টাচার্য্য, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ডাঃ বিকাশ রায় এবং বিদ্যালয় প্রশাসন ডি বি দাস উপস্থিত ছিলেন৷ শ্রী কৃষ্ণ মিশন বিদ্যালয়ের প্রশাসক ডি বি দাস স্বাগত ভাষণে বলেন, এই বিজ্ঞান প্রদর্শনীর আয়োজনের মূল উদ্দেশ্য হল মানব কল্যাণে কিছু সৃষ্টি বা উদ্ভাবনে ছাত্র-ছাত্রীদের উৎসাহিত করা, বিশেষ করে এই উদ্ভাবন যেন দেশের গ্রামীণ ও দরিদ্র মানুষের উপকারে আসে৷ অনুষ্ঠানে অন্যান্য অতিথিদের মধ্যে বক্তব্য রাখতে গিয়ে রাজ্য পুলিশের মহানির্দেশক এ কে শুক্লা ছাত্র-ছাত্রীদেরকে ভালো মানুষ হিসেবে গড়ে তোলার পাশাপাশি তাদের বিভিন্ন বিষয়ে শিক্ষাদানের উপর গুরুত্বারোপ করেন৷
অনুষ্ঠানের শেষ পর্বে মুখ্যমন্ত্রী মানিক সরকার সহ অন্যান্য অতিথিগণ প্রদর্শনীতে প্রদর্শিত বিজ্ঞান মডেলগুলির ভিত্তিতে যারা প্রথমে, দ্বিতীয় ও তৃতীয় হয়েছে তাদের হাতে পদক তুলে দেন৷ মোট পাঁচটি বিদ্যালয় এই প্রদর্শনীতে অংশ নেয়৷ গ্রুপ ‘ক’ বিভাগে প্রথম হয়েছে হলিক্রস, যৌথ ভাবে দ্বিতীয় হয়েছে এস এস আর ভি এম এবং শ্রীকৃষ্ণ মিশন৷ তৃতীয় হয়েছে ভারতীয় বিদ্যাভবন৷ গ্রুপ ‘খ’ তে প্রথম হয়েছে শ্রীকৃষ্ণ মিশন, দ্বিতীয় ভারতীয় বিদ্যাভবন এবং তৃতীয় হয়েছে যৌথ ভাবে শ্রীকৃষ্ণ মিশনের ২টি মডেল৷ অনুষ্ঠানে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা সঙ্গীত ও নৃত্য পরিবেশন করে৷
অনুষ্ঠানের শুরুতে মুখ্যমন্ত্রী মানিক সরকার প্রদর্শনীতে প্রদর্শিত সমস্ত মডেল ঘুরে ঘুরে দেখেন এবং ছাত্র-ছাত্রীদের কাছ থেকে এ ব্যাপারে বিস্তারিত খোঁজখবর নেন৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top