News Flash

  • Home
  • Uncategorized
  • উত্তরপ্রদেশ সরকারের প্রকাশিত ২০১৮ সালের ক্যালেন্ডারে ঐতিহ্যের জায়গা পেল তাজমহল
Image

উত্তরপ্রদেশ সরকারের প্রকাশিত ২০১৮ সালের ক্যালেন্ডারে ঐতিহ্যের জায়গা পেল তাজমহল

লখনউ, ১৯ অক্টোবর (হি.স.): বিশ্বের অন্যতম আশ্চর্যের একটি তাজমহল। সম্প্রতি, রাজ্যের প্রকাশিত পর্যটন দফতরের পুস্তিকা থেকে তাজমহলকে বাদ দেয় যোগী আদিত্যনাথ প্রশাসন। এই নিয়ে তুমুল বিতর্ক হয়। বিতর্কের মধ্যেই উত্তরপ্রদেশ সরকারের প্রকাশিত ২০১৮ সালের ক্যালেন্ডারে ঐতিহ্যের জায়গা পেল তাজমহল। রাজ্যে তথ্য দফতরের তরফে প্রকাশিত ক্যালেন্ডারে জুলাই মাসে রাখা হয়েছে সপ্তদশ শতাব্দীর এই স্থাপত্যকে। বিভিন্ন মহলে তাজমহল-বিতর্ক বৃদ্ধি পাওয়ায়, তাজমহল ও আগরার বিভিন্ন অঞ্চলের বিভিন্ন উন্নয়নমূলক ও পর্যটন-কেন্দ্রিক প্রকল্পের জন্য ১৫৬ কোটি টাকা বরাদ্দ করার ঘোষণা করে উত্তরপ্রদেশ প্রশাসন। উল্লেখ্য এর আগে বিজেপি বিধায়ক সঙ্গীত সোমের একটি মন্তব্য সেই বিতর্কে নতুন ইন্ধন জোগায়। সোম বলেন, ভারতের ঐতিহ্যের তালিকায় তাজমহলের উপস্থিতি নিয়ে প্রশ্ন তোলেন তিনি। তাঁর দাবি, মোঘল সম্রাটদের মুছে ফেলে ভারতের ইতিহাসকে নতুন করে রচনা করা হবে। এই মন্তব্যের প্রেক্ষিতে ড্যামেজ কন্ট্রোলে ময়দানে নামতে হয় খোদ মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে। তিনি বলেন, এটা অপ্রাসঙ্গিক কে এবং কীভাবে তাজমহল নির্মাণ করেছিল।তিনি যোগ করেন, ভারতমাতার সুপুত্রদের রক্ত ও ঘর্ম দিয়ে এই ঐতিহাসিক স্থাপত্য তৈরি হয়েছে। মুখ্যমন্ত্রী জানিয়ে দেন, তাজমহলের রক্ষণাবেক্ষণের জন্য সরকার দায়বদ্ধ। এব্যাপারে অবশ্য বিজেপি নিজেকে দূরে সরিয়ে নেয়। দলের তরফে জানিয়ে দেওয়া হয়, এটা সোমের ব্যক্তিগত মতামত। এর সঙ্গে দলের কোনও সম্পর্ক নেই।

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top