News Flash

  • Home
  • Uncategorized
  • অসময়ের বৃষ্টিতে দক্ষিণ ও গোমতী জেলার বহু এলাকা প্লাবিত, মৌসম বিভাগের পূর্বাভাস সুখকর নয়, উদয়পুরে বজ্রাঘাতে স্বামীর মৃত্যু, গুরুতর আহত স্ত্রী
Image

অসময়ের বৃষ্টিতে দক্ষিণ ও গোমতী জেলার বহু এলাকা প্লাবিত, মৌসম বিভাগের পূর্বাভাস সুখকর নয়, উদয়পুরে বজ্রাঘাতে স্বামীর মৃত্যু, গুরুতর আহত স্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ অক্টোবর৷৷ অসময়ের বৃষ্টিতে রাজ্যের দক্ষিণ ও গোমতী জেলার বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে৷ বেশ কিছু বাড়ি ঘরের মানুষ অন্যত্র চলে গিয়েছেন৷ হাটুর উপর জল জমে গিয়েছে৷ এদিকে, টানা বৃষ্টির পাশাপাশি বজ্রপাতও হয়েছে৷ বজ্রাঘাতে এক ব্যক্তির মৃত্যু হয়েছে এবং তাঁর স্ত্রী গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন৷ বজ্রঘাতের ঘটনাটি ঘটেছে গোমতী জেলার উদয়পুরের ডাকমুড়ায়৷
সংবাদে প্রকাশ, মঙ্গলবার রাত থেকে শুরু হয় বৃষ্টি৷ বুধবার দুপুরের পরেও বৃষ্টি হয়েছে৷ এদিকে, দক্ষিণ জেলার শান্তিরবাজার মহকুমার বেতাগার বিস্তীর্ণ অঞ্চল জলমগ্ণ হয়ে পড়েছে৷ নর্দমার জল রাস্তায় চলে যায়৷ বাড়ি ঘরে ঢুকে পড়ে৷ হাটুর উপর জল উঠানে৷ জনদুর্ভোগ চরম আকার ধারণ করেছে৷ জানা গিয়েছে, স্থানীয় একটি বাধ নষ্ট হয়ে যাওয়ায় জল জমে গিয়েছে৷
এদিকে, মঙ্গলবার রাত থেকে শুরু হওয়া বৃষ্টি বুধবার রাত পর্যন্ত চলছে৷ তবে বুধবার রাতে বৃষ্টির মাত্র কম৷ কিন্তু জন দুর্ভোগ চরম আকার ধারণ করেছে৷ মন্দিরনগরী উদয়পুরে আগামীকাল দেওয়ালী মেলা ও ত্রিপুরেশ্বরী মায়ের পূজো৷ রাজ্যের সর্ববৃহৎ দেওয়ালী উৎসব এই ত্রিপুরেশ্বরী মন্দিরে হয়ে থাকে৷ এবছর ব্যপক আয়োজন করা হয়ছে প্রশাসনের তরফ থেকে৷ রাজ্যেরই বাইরে থেকেও প্রচুর সংখ্যায় পূণ্যার্থী ও দর্শনার্থী মাতাবাড়ির দেওয়ালী মেলা ও উৎসবে সামিল হন৷ কিন্তু, বৃষ্টিপাতের দজরুণ উৎসাহে কিছুটা ভাটা লক্ষ্য করা গিয়েছে৷
এদিকে, আবহাওয়ার পূর্বাভাসে মৌসম বিভাগ জানিয়েছে আগামীকালও রাজ্যে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে৷ বিশেষ করে দক্ষিণ ও গোমতী জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে৷ অন্যদিকে, রাজধানী আগরতলা শহরেও বৃষ্টি হয়েছে বুধবার সন্ধ্যায়৷ আগামীকালও হাল্কা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানিয়েছে মৌসম বিভাগ৷
প্রসঙ্গত, শান্তিরবাজার, উদয়পুর শহরের যেসব এলাকা প্লাবিত হয়েছে সেখানে মূলত নর্দমাগুলি নিয়মিতভাবে পরিস্কার না করার জন্য৷ পুর পরিষদ কিংবা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জল নিস্কাশনী ব্যবস্থা ঠিকঠাক ভাবে রাখার ক্ষেত্রে চরম গাফিলতির পরিচয় দিয়েছে৷ তাই সামান্য বৃষ্টিতেই জলমগ্ণ হয়ে পড়ছে বিস্তীর্ণ এলাকা৷ যদিও এবছর প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে৷ কয়েক দশকের রেকর্ড ভেঙ্গে দিয়েছে এবারের বৃষ্টি৷ গোটা রাজ্য ভয়াল বন্যার কবলে পড়ে গিয়েছিল দুই দফায়৷ রাজ্যের নদীগুলির জলস্ফীতির ফলে নতুন নতুন এলাকাও প্লাবিত হয়েছে৷ গত কয়েকদিন আগে মৌসম বিভাগ থেকে জানানো হয়েছিল যে ত্রিপুরা থেকে বৃষ্টি আনুষ্ঠানিকভাবে বিদায় নিয়েছে৷ কিন্তু, তার উপর নতুন করে বৃষ্টি রবি ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন কৃষকরা৷

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top