News Flash

  • Home
  • Uncategorized
  • আগরতলায় গৃহবধূর ফাঁসিতে ঝুলন্ত মৃতদেহ উদ্ধার ঘিরে জল্পনা
Image

আগরতলায় গৃহবধূর ফাঁসিতে ঝুলন্ত মৃতদেহ উদ্ধার ঘিরে জল্পনা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ অক্টোবর৷৷ রাজধানীর দক্ষিণ জয়নগরে ফাঁসিতে ঝুলন্ত অবস্থায় এক গৃহবধূর মৃতদেহ উদ্ধার করা হল৷ মৃতার নাম মিষ্টি সরকার(২৮)৷ তার স্বামীর নাম রণজিৎ সরকার৷ ঘটনা বিবরণ থেকে জানা গেছে, সন্ধ্যায় স্বামীর বাড়িতেই মিষ্টি সরকারের ফাঁসিতে ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়৷ খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান পশ্চিম থানার মহিলা পুলিশ এবং তারা মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়৷ ঘটনাকে কেন্দ্র করে এলাকাতে চাঞ্চল্য ছড়িয়ে পরে৷ পুলিশ জানিয়েছে, পুলিশ সংশ্লিষ্টদের জিজ্ঞাসাবাদ করেছে৷ মৃতার স্বামীর দাবি গত কিছুদিন ধরেই মিষ্টি সরকার অলৌকিক বিষয় নিয়ে ভয় করতে এবং মানসিকভাবে ভিত ছিল৷ ঘটনার দিন সন্ধ্যা পর সে স্বামীকে রীতিমতো জোর করে কাজে যেতে বাধ্য করে৷ একমাত্র ছেলেকেও টাকা দিয়ে খাবার পেতে  দোকানে পাঠায়৷ পরবর্তীকালে বাড়ির রান্না ঘরে মিষ্টি সরকারের ঝুলানো দেহ উদ্ধার হয়৷ যদিও এলাকাবাসীর তরফে স্বামী স্ত্রীর মধ্যে ঝামেলার অভিযোগ উঠে আসছে৷ এই মৃত্যুর কারণ নিয়েও সন্দেহ দেখা দিয়েছে৷ মহিলা পুলিশ এমর্মে অস্বাভাবিক মৃত্যু মামলা নিয়ে তদন্ত শুরু করেছে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top