News Flash

  • Home
  • Uncategorized
  • রাজ্যের কাছে রেগা প্রকল্পে একগুচ্ছ প্রশ্ণের জবাব চাইল কেন্দ্র, কাজকর্ম খতিয়ে দেখতে আসছে টিম
Image

রাজ্যের কাছে রেগা প্রকল্পে একগুচ্ছ প্রশ্ণের জবাব চাইল কেন্দ্র, কাজকর্ম খতিয়ে দেখতে আসছে টিম

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ অক্টোবর৷৷ রেগায় টাকা পেতে ২৩ টি প্রশ্ণের উত্তর চাই৷ কেন্দ্র রাজ্য সরকারকে স্পষ্ট একথা জানিয়ে দিয়েছে৷ শুধু উত্তর দিলেই যথেষ্ঠ নয়, আগামী নভেম্বরে গ্রামোন্নয়ন মন্ত্রকের এক বিশেষ টিম রাজ্যে এসে রেগার কাজকর্ম খতিয়ে দেখবে৷ রেগায় কাজকর্ম সন্তোষজনক হলে, তবেই কেন্দ্র প্রয়োজনীয় অর্থ বরাদ্দ করবে, এমনটাই ধারণা করা হচ্ছে৷ মঙ্গলবার রাজ্যে রেগা, প্রধানমন্ত্রী আবাস যোজনায় কাজকর্ম নিয়ে মহাকরণে পর্যালোচনা সভায় এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা হয়েছে৷ শুধু তাই নয়, রেগায় টাকা কমিয়ে দেওয়ার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে৷ মুখ্যমন্ত্রী এবং গ্রামোন্নয়ন মন্ত্রীর মতে কর্পোরেটদের স্বার্থে এবং রেগা বন্ধ করার লক্ষ্যেই টাকা কমিয়ে দিচ্ছে কেন্দ্রীয় সরকার৷ এর বিরুদ্ধে লড়াই জারি রাখার জন্য নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মানিক সরকার৷ এদিকে প্রধানমন্ত্রী আবাস যোজনায় শহর এলাকায় গৃহ নির্মাণ প্রকল্পেও বিভিন্ন রকমের প্রশ্ণের উত্তর চেয়েছিল কেন্দ্রীয় সরকার৷ এই সমস্ত প্রশ্ণের উত্তর ইতিমধ্যেই কেন্দ্রীয় নগরোন্নয়ন মন্ত্রকের কাছে পাঠিয়েছে রাজ্য সরকার৷
সভায় মুখ্যমন্ত্রী বলেন, কেন্দ্রীয় সরকার চাইছে দেশের দরিদ্র মানুষকে বঞ্চিত করে কর্পোরেটদের মুনাফা বৃদ্ধি করতে৷ এজন্য তারা রেগায় ক্রমাগত টাকা কমিয়ে দিচ্ছে৷ এতে ত্রিপুরা সহ দেশের অগণিত অংশের মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছেন৷ তিনি বলেন, রেগার অর্থ বরাদ্দ কমিয়ে দেওয়া নিয়ে দেশের অন্য কোনও রাজ্যের মাথা ব্যথা নেই৷ একমাত্র ত্রিপুরাই কেন্দ্রের এই জনবিরোধী পদক্ষেপের বিরুদ্ধে প্রতিবাদ করছে৷ তিনি বলেন, এর বিরুদ্ধেই আমাদের লড়াই৷ এই লড়াই আমাদের জারি রাখতেই হবে৷
সভায় উপস্থিত গ্রামোন্নয়ন দফতরের মন্ত্রী নরেশ জমাতিয়া বলেন, কেন্দ্রীয় সরকার চাইছে রেগা কর্মসূচি তুলে দিতে৷ এজন্য একদিকে যেমন প্রতিবছর বরাদ্দ কমিয়ে দিচ্ছে, পাশাপাশি বিভিন্ন রকমের প্রশ্ণ তুলে বাঁধা-বিপত্তির সৃষ্টি করে কর্মসূচি রূপায়ণে বিঘ্ন ঘটাচ্ছে৷ বিভিন্ন প্রশ্ণ তুলে ও বাঁধা-বিপত্তি তৈরি করে অজুহাত তুলে বরাদ্দও স্থগিত রাখছে৷
এদিন সভার শুরুতে রেগা সম্পর্কিত আলোচনায় গ্রামোন্নয়ন দফতরের প্রধান সচিব এল কে গুপ্তা জানান, সম্প্রতি কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রক ২৩ রকমের প্রশ্ণ তুলে ত্রিপুরায় রেগার বরাদ্দ স্থগিত রেখেছে৷ তারা জানিয়ে দিয়েছে, এই ২৩ রকম প্রশ্ণের সদুত্তর এবং যথাযথ পদক্ষেপ গ্রহণ করে রাজ্য থেকে রিপোর্ট পাঠানোর পরই কেন্দ্র থেকে অর্থ বরাদ্দ করা হবে৷ আগামী নভেম্বর মাসে গ্রামোন্নয়ন মন্ত্রক থেকে একটি টিম রাজ্যে এসে রেগার কাজকর্ম খতিয়ে দেখবে বলে জানা গেছে৷ লক্ষণীয় বিষয় হল, রেগা চালু হবার পর থেকে এখন পর্যন্ত এধরণের কোনও প্রশ্ণ কেন্দ্রীয় মন্ত্রক থেকে তোলা হয়নি৷ যে ২৩ রকমের প্রশ্ণ উত্থাপন করা হয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য হল, প্রতি বছর এক ধরণের কর্মসূচি নেওয়া যাবে না, কর্মসূচিতে বৈচিত্র আনতে হবে৷ ওয়েজ পেমেন্টের ক্ষেত্রে ব্যাক্তিগত ব্যাঙ্ক একাউন্ট হতে হবে এবং সমস্ত একাউন্টে আধার সংযোগ ঘটাতে হবে৷
সভায় গ্রামোন্নয়ন দফতরের পক্ষ থেকে জানানো হয়, ২০১৭-১৮ সালে রেগায় মাত্র ৪২ শ্রম দিবসের জন্য অনুমোদন দেওয়া হয়েছে৷ যদিও ২০১৬-১৭ সালে ত্রিপুরায় ৮০ শ্রম দিবসের কাজ হয়েছিল৷ ২০১৭-১৮ সালে শ্রম দিবসের হার কেন কমানো হল তার কোনও সঠিক ব্যাখ্যা কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রকের পক্ষ থেকে রাজ্য সরকারকে দেওয়া হয়নি৷ বর্তমান অর্থ বছরে এমআইএস অনুযায়ী ৯ অক্টোবর পর্যন্ত ২৪ শ্রম দিবসের কাজ হয়েছে৷ কেন্দ্র থেকে এখন পর্যন্ত পাওয়া গেছে ২৯০৭৩ কোটি টাকা৷ এর সঙ্গে রাজ্যের শেয়ার আছে আরও ২৭৬৮ কোটি টাকা৷ এখন পর্যন্ত ব্যয় হয়েছে ২৮৩১৫ কোটি টাকা৷ ২০১৬-১৭ সালে রাজ্য সরকার নিজস্ব তহবিল থেকে ১০০ কোটি টাকা বরাদ্দ করেছিল রেগা কর্মসূচি রূপায়ণের জন্য৷ কেন্দ্রীয় সরকার কথা দিয়েও আজ পর্যন্ত সেই টাকা মিটিয়ে দেয়নি৷ দিল্লীতে ত্রিপুরা ভবনের মাধ্যমে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রকে সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতে মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন৷ এছাড়া যে ২৩ টি বিষয়ে কেন্দ্রীয় মন্ত্রক থেকে জানতে চাওয়া হয়েছে সে বিষয়ে আগামী ২৫ অক্টোবরের মধ্যে জেলা শাসকদের রিপোর্ট জমা দিতে বলেছেন তিনি৷ পাশাপাশি রেগার কর্মসূচি রূপায়ণে রাজ্য কী কী অসুবিধার সম্মুখিন হচ্ছে তা গ্রামোন্নয়ন মন্ত্রককে ভালোভাবে বুঝিয়ে বলতে বলেছেন মুখ্যমন্ত্রী৷ বকেয়া বরাদ্দ রিলিজ করা না হলে নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ কীভাবে শেষ হবে, তাও গ্রামোন্নয়ন মন্ত্রককে জানাতে বলেছেন তিনি৷ প্রধানমন্ত্রী আবাস যোজনা (গ্রামীণ)য় ২০১৬-১৭ সালে ২৩,৭৩০ টি বাসগৃহ তৈরির অনুমোদন দেওয়া হয়েছিল৷ এজন্য প্রথম ইনস্টলমেন্ট হিসাবে ১৬০৪১ কোটি টাকা পাওয় গেছে৷ কিন্তু ২০১৭-১৮ সালে মাত্র ১২৫৯ টি ঘরের অনুমোদন দেওয়া হয়েছে৷ এখনও কোনও অর্থ বরাদ্দ করা হয়নি৷ রাজ্যের গ্রামোন্নয়ন মন্ত্রী ঘরের সংখ্যা বাড়াতে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রীকে অনুরোধ জানিয়েছেন৷ কিন্তু কোনও পদক্ষেপ নেওয়া হয়নি৷ সভায় প্রধানমন্ত্রী আবাস যোজনা (শহর) য় বাসগৃহ নির্মাণ নিয়েও আলোচনা হয়৷ নগরোন্নয়ন দফতরের পক্ষ থেকে জানানো হয়, ২০১৭-১৮ সালে আগরতাল শহর রাজ্যের বিভিন্ন পুর ও নগর এলাকায় ৪০,৮৯৬ টি বাসগৃহ তৈরির লক্ষ্যমাত্রা ধার্য হয়েছে৷ এরমধ্যে ৩৩,৬২৫ টি ঘরের কাজ শুরু হয়েছে৷ এক্ষেত্রেও কেন্দ্রীয় নগরোন্নয়ন মন্ত্রক বিভিন্ন রকমের প্রশ্ণ তুলে কাজে বাঁধা সৃষ্টি করতে চাইছে৷ যদিও রাজ্য সরকার সমস্ত প্রশ্ণেরই উত্তর দিল্লীতে পাঠিয়ে দিয়েছে৷
এছাড়াও সভায় সামাজিক ভাতা প্রদান নিয়ে পর্যালোচনা হয়৷ সমাজ শিক্ষা ও সমাজ কল্যাণ দফতরের পক্ষ থেকে জানানো হয়, ২০১৭ এর সেপ্ঢেম্বর পর্যন্ত রাজ্যে ভাতাপ্রাপকের মোট সংখ্যা ৩,৬২,৪৮০ জন৷ এর মধ্যে জুলাই মাসে আরও ৪৬,৪৮৭ জন নতুন ভাতাপ্রাপক যুক্ত হয়েছেন৷ আরও ৪১,৮০৯ টি নতুন আবেদন দফতরে জমা হয়েছে৷ ছাত্রীদের বাই-সাইকেল প্রদান নিয়েও সভায় আলোচনা হয়৷ ২০১৭-১৮ সালে নবম শ্রেণীর ছাত্রীদের ১৬,৪৩৯ টি বাই-সাইকেল প্রদানের লক্ষমাত্রা নেওয়া হয়েছে৷ ২০১৩-১৪ সালে এই কর্মসূচি নেওয়া হয়৷ তখন থেকে ২০১৬-১৭ পর্যন্ত ১,১৪,২৩৯ টি বাই-সাইকেল নবম থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্রীদের মধ্যে বিতরণ করা হয়েছে৷ পর্যালোচনা সভায় শিক্ষামন্ত্রী তপন চক্রবর্তী, গ্রামোন্নয়ন মন্ত্রী মানিক দে, সমাজ শিক্ষা ও সমাজ কল্যাণ মন্ত্রী বিজিতা নাথ, গ্রামোন্নয়ন মন্ত্রী নরেশ জমাতিয়া, মুখ্যসচিব সঞ্জীবরঞ্জন, প্রধান সচিব ও সচিবগণ, জেলা সভাধিপতি এবং জেলা শাসকগণ উপস্থিত ছিলেন৷

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top