News Flash

  • Home
  • Uncategorized
  • যুবরাজের বিরুদ্ধে বধু নির্যাতনের মামলা দায়ের ভাইয়ের স্ত্রীর
Image

যুবরাজের বিরুদ্ধে বধু নির্যাতনের মামলা দায়ের ভাইয়ের স্ত্রীর

নয়াদিল্লি, ১৮ অক্টোবর (হি.স.) : ভারতীয় দলের ক্রিকেটার যুবরাজ সিং সহ তাঁর দাদা জোরাবর সিং ও মা শবনমের বিরুদ্ধে বধূ নির্যাতনের অভিযোগে মামলা দায়ের করলেন বৌদি তথা টেলিভিশন শো ‘বিগ বসে’র প্রতিদ্বন্দ্বী আকাঙ্খা সিং। এই মামলার প্রথম শুনানি না হওয়া পর্যন্ত এ বিষয়ে কোনও মন্তব্য করতে অস্বীকার করেছেন আকাঙ্খা। যদিও তাঁর আইনজীবী স্বাতী সিং মামলার সত্যতা স্বীকার করেছেন।
যুবরাজকে এই মামলায় টানা হল কেন? এই প্রশ্নের উত্তরে আইনজীবী বলেছেন, ‘বধূ নির্যাতন যে শুধু শারীরিক নির্যাতনই হবে, তার কোনও মানে নেই। আর্থিক ও মানসিক অত্যাচারও এর সঙ্গে যুক্ত। জোরাবর ও তাঁর মায়ের আচরণে আকাঙ্খা যখন ভুগছিলেন, তখন যুবরাজ নীরব দর্শকের ভূমিকা অবলম্বন করেন’। আইনজীবীর আরও বক্তব্য, ‘যখন জোরাবর ও শবনম আকাঙ্খার ওপর গর্ভবতী হওয়ার জন্য চাপ দিচ্ছিলেন, তখন যুবরাজও তাঁদের সঙ্গে যোগ দিয়েছিলেন’।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top