News Flash

  • Home
  • Uncategorized
  • ধনতেরাসে সোনার দোকানে ভিড়, কিন্তু অখুশি স্বর্ণ ব্যবসায়ীরা
Image

ধনতেরাসে সোনার দোকানে ভিড়, কিন্তু অখুশি স্বর্ণ ব্যবসায়ীরা

কলকাতা, ১৮ অক্টোবর (হি .স.) : ধনতেরাসে সোনার বিভিন্ন দোকানে বেজায় ভিড়। কিন্তু তা সত্বেও স্বর্ণ ব্যবসায়ীরা খুশি নন। তাঁদের দাবি, এই ধনতেরাসে সোনার বিক্রিবাটায় টান। ব্যাপক ছাড়েও সোনার গয়না কেনায় আগ্রহ নেই ক্রেতাদের।
সমীক্ষা বলছে, ২০১৬-র উৎসবের মরশুমের চেয়ে চলতি বছরে সোনার বিক্রি পড়েছে ৩০ শতাংশ। জিএসটি চালু হওয়ার পর বেড়েছে সোনার গয়নার দাম। যার জেরে এই ধনতেরাসের সময় সোনার গয়নায় কেনায় মানুষের আগ্রহ কমেছে বলে মনে করা হচ্ছে। বরং এক্ষেত্রে উল্টে অনেকেই আবার আর একটু বেশি খরচ করে হীরের গয়না কেনার দিকে ঝুঁকেছেন। বেশিমাত্রায় বিক্রি হচ্ছে হাল্কা গয়না, রূপোর মূর্তি এবং কম ওজনের কয়েন।
সর্বভারতীয় রত্ন ও গয়না ব্যবসায়ী সংগঠনের চেয়ারম্যান নীতিন খাণ্ডেওয়াল জানিয়েছেন, নবরাত্রি থেকে শুরু করে এই দীপাবলির মরশুম পর্যন্ত পরিস্থিতি খুব একটা সুবিধাজনক নয়। এর কারণ হিসেবে জিএসটির দরুণ বড় অঙ্কের কেনাবেচা কিছুটা কম হওয়াকেই তিনি উল্লেখ করেছেন। প্রাথমিক রিপোর্ট বলছে, গয়না কেনাকাটা কমেছে ২০ থেকে ৩০ শতাংশ।হিসেব যা-ই বলুক, বউবাজারে মঙ্গলবার সারা দিন দোকানগুলিতে ছিল খদ্দেরের ভিড়। ভিড় ছিল এলগিন রোডে লক্ষীবাবুর সোনা-রুপোর চাঁদি ও অন্য সোনার দোকানেও।বুধবারও বছরের সাধারণ সময়ের চেয়ে বেশি কেনাবেচা হবে বলে দোকানদারদের আশা।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top