News Flash

  • Home
  • Uncategorized
  • বেতন বাড়তে চলেছে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের
Image

বেতন বাড়তে চলেছে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের

কলকাতা, ১৮ অক্টোবর (হি.স.) : আলোর উৎবের আনন্দ দ্বিগুণ হয়ে উঠতে পারে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের । কলেজ, বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকদের বেতন বাড়ার ঘোষণা আগেই করেছে কেন্দ্র । এবার অন্যান্য কেন্দ্রীয় কর্মচারীদের জন্য আসতে পারে সেই সুখবর । খবর হল, কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ন্যূনতম বেতন ১৮ হাজার টাকা থেকে বাড়িয়ে ২৫ হাজার টাকা করার ক্ষেত্রে সবুজ সঙ্কেত দিয়েছে কেন্দ্র ।
সূত্রের খবর, ১ অাগস্ট থেকেই সপ্তম বেতন কমিশন অনুযায়ী বর্ধিত হারে বেতন পাচ্ছেন কেন্দ্রীয় সরকারি কর্মীরা । সপ্তম বেতন কমিশনের প্রস্তাবে মন্ত্রিসভার অনুমোদন মেলার পরই ন্যূনতম বেতন ১৮ হাজার টাকা ও সর্বাধিক বেতন আড়াই লক্ষ টাকা করা হয় । কিন্তু ন্যূনতম বেতন ১৮ হাজার টাকা থেকে বাড়িয়ে ২৫ হাজার টাকা করার দাবি তোলেন কেন্দ্রীয় কর্মচারীরা। এই নিয়ে গত ৭ অক্টোবর ন্যাশানাল অ্যানোমালি কমিটির বৈঠক হওয়ার কথা থাকলেও তা বাতিল হয়ে যায়। চলতি মাসেই হতে চলেছে ওই বৈঠক । সূত্রের আরও দাবি, ন্যূনতম বেতন ১৮ হাজার টাকা থেকে বাড়িয়ে ২১ হাজার টাকা করতে চলেছে কেন্দ্র। সপ্তম বেতন কমিশন কার্যকর হওয়ার পর, সব স্তরের কেন্দ্রীয় কর্মীদের বেতনই ২.৫৭ গুণ বেড়েছে। উপকৃত হয়েছেন ৪৭ লক্ষ কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং ৫৩ লক্ষ পেনশনভোগী ।

Releated Posts

বিজেপির জেন জি-সংযোগ কর্মসূচিকে ‘যুবকদের তুষ্ট করার চেষ্টা’ বলে কটাক্ষ বিরোধীদের

নয়াদিল্লি, ২৩ আগস্ট (আইএএনএস): জেন জি-র সঙ্গে যোগাযোগ বাড়ানোর লক্ষ্যে বিজেপি একটি বিশেষ কমিটি গঠন করার পরই শাসক…

ByByNews Desk Aug 23, 2026

বিজেপির নতুন টিমকে নিয়ে প্রথম বৈঠকে নিতিন নাবিন, সংগঠন শক্তিশালী করার রূপরেখায় জোর

নয়াদিল্লি, ২২ আগস্ট (আইএএনএস): ভারতীয় জনতা পার্টির (বিজেপি) জাতীয় সভাপতি নিতিন নাবিন শনিবার রাজধানীর বিজেপি সদর দফতরে দলের…

ByByNews Desk Aug 22, 2026

‘মা-বোনেদের প্রাপ্য প্রতিনিধিত্ব নিশ্চিত করুন’: মহিলা সংরক্ষণ বিল সমর্থনের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৫ আগস্ট (আইএএনএস): রাজনীতিতে মহিলাদের আরও বেশি প্রতিনিধিত্ব নিশ্চিত করতে সব রাজনৈতিক দলকে একজোট হয়ে ‘নারী শক্তি…

ByByNews Desk Aug 15, 2026

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026
Scroll to Top