News Flash

  • Home
  • Uncategorized
  • আফগানিস্থানে আত্মঘাতী তালিবানি জঙ্গি হামলায় মৃত ৩২, জখম ২০০
Image

আফগানিস্থানে আত্মঘাতী তালিবানি জঙ্গি হামলায় মৃত ৩২, জখম ২০০

কাবুল, ১৭ অক্টোবর (হি.স.): আফগানিস্থানে একাধিক তালিবান হানায় ৩২জন জনের মৃত্যু হয়েছে। জখম হয়েছেন অন্ততপক্ষে ২০০ জন। সূত্রের খবর, ওই তালিবান হামলার ঘটনাগুলি ঘটেছে দক্ষিণ, পশ্চিম ও পূর্ব আফগানিস্থানে। মৃত এবং জখমদের মধ্যে রয়েছেন মহিলা, ছাত্র ও পুলিশকর্মীরা।
এদিন দক্ষিণ গজনী প্রদেশে পুলিশ শিবিরে তালিবানরা হামলা চালিয়েছে বলে জানা গিয়েছে। তাতে অন্ততপক্ষে ৭জন পুলিশকর্মীর মৃত্যু হয়েছে। সূত্রের খবর, তালিবানদের ঘটানো আত্মঘাতী গাড়ি হামলায় ওই পুলিশকর্মীরা মারা গিয়েছেন।
পুলিশ প্রধান মহম্মদ জামান বলেছেন, আনডার জেলায় মঙ্গলবার সকালে তালিবান জঙ্গিদের সঙ্গে পুলিশ কর্মীদের জোর গুলির লড়াই হয়েছে। তাতে নিরাপত্তা রক্ষীদের ওই শিবিরটি ধ্বংস হয়ে গিয়েছে। এছাড়া, পশ্চিম ফারাহা প্রদেশে তালিবান জঙ্গিদের হামলায় এদিন মারা গিয়েছেন ৩জন পুলিশকর্মী। প্রতিটি হামলার দায়ই তালিবানরা স্বীকার করেছে।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top