News Flash

  • Home
  • Uncategorized
  • গন্ডাছড়ায় ম্যালেরিয়ার থাবা, তিনদিনে আক্রান্ত এগারজন হাসপাতালে
Image

গন্ডাছড়ায় ম্যালেরিয়ার থাবা, তিনদিনে আক্রান্ত এগারজন হাসপাতালে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ অক্টোবর৷৷ রাজ্যের প্রত্যন্ত অঞ্চলে ফের ম্যালেরিয়ার প্রাদুর্ভাব দেখা দিয়েছে৷ গত তিনদিনে গন্ডাছড়া মহকুমায় ১১জন ম্যালেরিয়ায় আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন৷ জানা গেছে, গন্ডাছড়া মহকুমায় কল্যাণ সিং এডিসি ভিলেজের ওয়ানসা পাড়া, ভগিরথ পাড়া এডিসি ভিলেজের নবকুমার পাড়া এবং জেডি পাড়া এডিসি ভিলেজের রাবন পাড়ায় ম্যালেরিয়ার প্রাদুর্ভাব দেখা দিয়েছে৷ হাসপাতাল সূত্রে জানা গেছে, ১১ জন ম্যালেরিয়ায় আক্রান্ত রোগীর মধ্যে ৬ জন শিশু৷ তাদের মধ্যে চড়ম মনি ত্রিপুরা (২), আশারাম ত্রিপুরা (৪), রমেশ রিয়াং (২৫) এবং গোপালজয় ত্রিপুরা (৪)’র অবস্থা আশঙ্কাজনক৷
জানা গেছে, হাসপাতালে ম্যালেরিয়া আক্রান্ত রোগীদের প্রয়োজনীয় চিকিৎসা করা হচ্ছে৷ কিন্তু, চিকিৎসকদের আশঙ্কা তিন বছর বাদে আবারও ম্যালেরিয়া মহামারির আকার ধারণ করতে পারে৷ ২০১৪ সালে ৯৬ জনের ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছিল৷ তাদের মধ্যে অধিকাংশরাই ছিল শিশু৷ আবারও গত তিনদিনে গন্ডাছড়া মহকুমা হাসপাতালে যেভাবে ম্যালেরিয়ায় আক্রান্ত রোগী ভর্তি হচ্ছেন, তাতে স্বাভাবিক ভাবেই রাজ্য সরকারের চিন্তা বাড়াবে বলেই মনে করা হচ্ছে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top