News Flash

  • Home
  • Uncategorized
  • রিপোর্টে প্রকাশ দেশের সব থেকে ধনী রাজনৈতিক দল বিজেপি

রিপোর্টে প্রকাশ দেশের সব থেকে ধনী রাজনৈতিক দল বিজেপি

নয়াদিল্লি, ১৭ অক্টোবর (হি.স.) : দেশের সব থেকে ধনী রাজনৈতিক দল বিজেপি। সম্প্রতি ২০১৫-১৬ সালের এই রিপোর্ট প্রকাশ করেছে অ্যাসোসিয়েশন অফ ডেমোক্রেটিক রিফর্মস। প্রায় ৮৯৪ কোটি টাকার সম্পত্তি সহ এই মুহূর্তে জাতীয় দলগুলির মধ্যে বিজেপি শীর্ষস্থানে রয়েছে। ওই রিপোর্ট থেকেই জানা গেছে, দেশের ৭টি জাতীয় রাজনৈতিক দলের মধ্যে সম্পত্তির দিক থেকে দ্বিতীয় স্থানে রয়েছে কংগ্রেস। ২০১৫-১৬ সালে তাদের সম্পত্তির পরিমাণ ৭৫৯ কোটি টাকা। পরবর্তী স্থানগুলিতে রয়েছে বিএসপি, সিপিএম এবং টিএমসি। তাদের সম্পত্তির পরিমাণ যথাক্রমে-৫৫৯.০১ কোটি, ৪৩৭.৭৮ কোটি এবং ৪৪.৯৯ কোটি টাকা। দলগুলির ২০০৪-০৫ সাল থেকে ২০১৫-১৬ সাল পর্যন্ত দেওয়া হিসেবের পরিমাণের ভিত্তিতে এই রিপোর্ট তৈরি করা হয়েছে। স্থাবর-অস্থাবর, ক্যাশ, বিনিয়োগ, জমা সবকিছু নিয়ে এই হিসেব তৈরি হয়েছে। বজেপি-র মুখপাত্র গোপাল আগরওয়াল বলেন, “দল চেকে অনুদান গ্রহণ করছে। প্রতিটি জেলায় কার্যালয় তৈরি করা হচ্ছে। আয়কর রিটার্ন সময়ে জমা দেওয়া হচ্ছে। আমরা ঠিক করেছি, অনুদান গ্রহণে স্বচ্ছতা রাখতে কেন্দ্রীয়ভাবে একটিই ব্যাঙ্ক অ্যাকাউন্ট রাখার কথা ভাবা হচ্ছে।” এডিআর -এর রিপোর্ট থেকে জানা গেছে, ২০১৪-১৫ সাল পর্যন্ত ১১ বছরে বজেপি-র থেকে বেশি সম্পত্তি ছিল কংগ্রেসের। ক্ষমতা আসার পর সেই পরিসংখ্যান পালটাতে থাকে বিজেপি-র।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top