News Flash

  • Home
  • Uncategorized
  • এডিসিতে আর্থিক সংকট, কেন্দ্রের উপর দায় চাপালেন রাধাচরণ
Image

এডিসিতে আর্থিক সংকট, কেন্দ্রের উপর দায় চাপালেন রাধাচরণ

নিজস্ব প্রতিনিদি, আগরতলা, ১৫ অক্টোবর৷৷ ত্রিপুরার উপজাতি এলাকা স্বশাসিত জেলা পরিষদে আর্থিক অবস্থা বিপর্যয়ের দিকে ঠেলে দেবার অভিযোগ তুলেছেন মুখ্য কার্যনির্বাহী সদস্য (সি ই এম) রাধাচরণ দেববর্র্ম৷ তাঁর মতে কেন্দ্রীয় সরকার বিভিন্ন প্রকল্পে অর্থ ছাটাই করে দিয়ে গ্রামীণ অর্থনীতিকে পঙ্গু করে দিয়েছে৷ রবিবার এক সাংবাদিক সম্মেলনে সি ই এম রাধাচরণ দেববর্মা বলেন, রাজ্যে সরকার এডিসিকে যথেষ্ট সহযোগিতা করছে৷ কিন্তু কেন্দ্রীয় সরকার বিভিন্ন প্রকল্পে বরাদ্দ যথেচ্ছ ভাবে হ্রাস করে দিয়েছে৷ ফলে আগামী দিনে গভীর সংট দেখা দিতে পারে৷ ১৭-১৮ অর্থ বছরে নীতি আয়োগ কিছুই বরাদ্দ করেনি৷ তিনি আরও বলে, গ্রামীণ অর্থনীতিতে চরম বিপর্যয়ের মুখে ঠেলে দেওয়া হয়েছে৷ রেগা প্রকল্পে এখন ১০০ দিনের পরিবর্তে ১৭-১৮ দিনের কাজ হচ্ছে৷ গত বছর এডিসির জন্য ১৭৬ কোটি টাকা এসেছিল৷ কিন্তু এবছর এখনও পর্যন্ত কিছুই আসেনি৷ সর্বাধিক ৫০ থেকে ৬০ কোটি টাকা আসতে পারে বলে ধারনা করা হচ্ছে৷ উপাতি কল্যাণে বরাদ্দও হ্রাস করে দেওয়া হয়েছে৷ তিনি আরও জানিয়েছেন, গত ৭০ বছরের মধ্যে রাজ্যে সর্র্বধিক বৃষ্টিপাত হয়েছে৷ ফলে রাস্তা ঘাটের ব্যাপক ক্ষতি হয়েছে৷ কিন্তু কেন্দ্রীয় সহায়তা না থাকায় আর্থিক সংকটে সংস্কারও করা যাচ্ছে না৷ প্রসঙ্গত, এডিসি এলাকায় আর্থিক সংকটের কারণে বিভিন্ন উন্নয়নমূলক কাজকর্ম বন্ধ হয়ে রয়েছে৷ বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে পর্যন্ত সহায়তা প্রদান করা সম্ভব হচ্ছে না৷ প্রতিটি দপ্তরে ব্যয় সংকোচন করে চলতে হচ্ছে বলে খবর৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top