News Flash

  • Home
  • Uncategorized
  • দলীয় কর্মীদের উপর লাগাতর হামলার প্রতিবাদে বিজেপির বাইক মিছিল গেল বধ্যভূমি মান্দাইয়েও
Image

দলীয় কর্মীদের উপর লাগাতর হামলার প্রতিবাদে বিজেপির বাইক মিছিল গেল বধ্যভূমি মান্দাইয়েও

নিজস্ব প্রতিনিদি, আগরতলা, ১৫ অক্টোবর৷৷ রাজ্যে শাসক দলের জঙ্গল রাজত্বের অভিযোগ তোলে সদর জেলায় বিজেপি’র সু বিশাল বাইক র্যালী৷ বাম হঠাও, রজ্য বাঁচাও, অবকি বার মোদি সরকার, স্লোগান তোলে প্রকারন্তরে ভোট প্রচারের সূচনা করেছেন বিদেপির প্রদেশ নেতৃত্বরা৷ রাজ্যজুড়ে দলীয় কর্মীদের উপর আক্রমনের প্রতিবাদে মুখ্যমন্ত্রী মানিক সরকারকে কড়া ভাষায় বিধেঁছেন বিজেপি রাজ্য প্রভারী সুনীল দেওধর৷ তাঁর দাবি, ত্রিপুরাতে নির্বাচিত সরকার পার্টি বাঁচাও, কমরেড বিওশালী বানাও নীতিতে চলছে৷ জাতি উপজাতির মধ্যে প্রাচীর সৃষ্টি করছে বামফ্রন্ট৷ মুখ্যমন্ত্রী মানিক সরকার সাদা পোশাক পরে স্বচ্ছতার ভড়ং দেখাচ্ছেন বলেও তোপ দেগেছেন শ্রীদেওধর৷ ধনপুর মুখ্যমন্ত্রীর নির্বাচনী কেন্দ্রে উন্নয়ন এখনো অধরা৷ রাজ্যে বেকার সমস্যা, নারী কেলেঙ্কারী, স্বাস্থ্য মিশন ঘোটালা, শিক্ষা, পরিশ্রুত পানীয় জল সরবরাহ সমস্ত দিকের ব্যর্থতায় জনগণ দেশের মানচিত্র থেকে কমিউনিস্ট বিদায় দেবেন বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন সুনীল দেওধর৷ প্রদেশ বিজেপি সহ সভাপতি সুবল ভৌমিক দাবি করেছেন রক্তচক্ষু ভেদ করে ২০১৮’র নির্বাচনে ৩১৭০ টি বুথে পদ্ম ফুটবে৷ রক্তের হোলিতে ২৫ বছর কেন্দ্রের বন্ধু সরকার নিয়ে গদি দখলে রেখেছে বামফ্রন্ট৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে সারা দেশের সঙ্গে রাজ্যে বেকার স্ববলম্বী করবে বিজেপি৷ বাইক মিছিল করে কুম্ভকর্ণ সরকারকে জাগানোর চেষ্টা করেছে বিজেপি৷ সন্ত্রাস বন্ধ না করলে পাল্টা প্রতিরোধ গড়তে পার্টির প্রদেশ নেতৃত্ব প্রস্তুত বলে হুশিয়ারী দিয়েছেন সুবল ভৌমিক৷ গ্রাম পাহাড়ে হিংসার অবরোধে গদি দখলের স্বপ্ণ তাসের ঘড়ের মতো ভেঙ্গে যাবে বলে কড়া বার্তা দিয়েছেন শ্রী ভৌমিক৷ এদিন, রাজধানী আগরতলা শহরের চন্দ্রপুর আইএসবিটি থেকে বাইক র্যালী শুরু হয়, খয়েরপুর, রানীরবাজর, জিরানীয়া হয়ে মান্দাইয়ে পৌঁছে মিছিল৷ মান্দাইয়ে যেই জায়গায় সাংবাদিক শান্তনু ভৌমিক খুন হয়েছিলেন সেখানেও মিছিল যায়৷ তারপর হয় সভা৷ এই সভাতেই বিজেপি নেতৃত্ব বামফ্রন্ট সরকারের বিরুদ্ধে বিষোদ্গার করেছেন৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top