News Flash

  • Home
  • Uncategorized
  • প্রতিশ্রুতি রক্ষা করেনি রাজ্য সরকার আন্দোলনের হুমকী আত্মসমপর্ণকারী জঙ্গীদের
Image

প্রতিশ্রুতি রক্ষা করেনি রাজ্য সরকার আন্দোলনের হুমকী আত্মসমপর্ণকারী জঙ্গীদের

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ১৪ অক্টোবর৷৷ ২০০৪ সালের ২৫ ডিসেম্বর রাজধানীর পুলিশ গ্রাউন্ডে আত্মসমর্পণ করেছিল এনএলএফটি নয়নবাসী গোষ্ঠী৷ এদিন ১৫৩ জন নয়নবাসী গোষ্ঠীর সদস্য কুখ্যাত জঙ্গি অনন্ত দেববর্মা এবং ডেনিয়েল দেববর্মার নেতৃত্বে পুলিশের কাছে আত্মসর্মপণ করে৷ মুখ্যমন্ত্রী মানিক সরকার, তৎকালীন শিক্ষামন্ত্রী প্রয়াত অনিল সরকার, পুলিশের মহা নির্দেশক এর উপস্থিতিতে জঙ্গিরা বিভিন্ন দাবীর ভিত্তিতে পুলিশের আত্মসমর্পণ করে৷ সরকারও তাদের দাবি গুলো বাস্তবায়িত করার প্রতিশ্রুতি দেয়৷ দাবি গুলোর মধ্যে তাদের নামে সমস্ত মামলা প্রত্যাহার করা, পুনর্বাসন, পাহাড়ী এলাকার শিক্ষা স্বাস্থ্যে উপযুক্ত পরিবেশ গড়ে তোলা এবং তাদের ছেলে মেয়েদের সরকারী সুযোগসুবিধা দেওয়া ইত্যাদি৷ শনিবার দুপুরে বিশ্রামগঞ্জ রাজ্যরস্থিত হল ঘরে দাবীগুলো আদায়ের লক্ষ্যে এক সাধারণ সভা অনুষ্ঠিত করেছে আত্মসর্মপনকারী জঙ্গিরা৷ উপস্থিত ছিলেন প্রাক্তন জঙ্গিনেতা ডেনিয়েল দেববর্মা, কানুরাজ দেববর্মা, অনন্ত দেববর্মা প্রমুখ৷ তারা জানায় সরকার তাদের দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করেনি৷ উপজাতি অংশের লোকেরা আজও অনুন্নত৷ উন্নয়নের নামে লুটতরাজ হচ্ছে সরকারী অর্থ৷ পিছিয়ে রয়েছে এলাকয় উপজাতি জনগণ৷ তবে আগামী কিছু দিনের মধ্যে সরকার তাদের দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়িত না করলে বৃহত্তর আন্দোলনের নামার হুশিয়ারী দিয়েছে আত্মসমর্পণকারী জঙ্গীরা৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top