News Flash

  • Home
  • Uncategorized
  • আগরতলায় চুরির হিড়িক , পুলিশের ভূমিকায় ক্ষোভ
Image

আগরতলায় চুরির হিড়িক , পুলিশের ভূমিকায় ক্ষোভ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ অক্টোবর৷৷ রাতের শহরে নিশি কুটুম্বদের বাড়বাড়ান্তে৷ পূর্ব থানার ঢিল ছোড়া দূরত্বে ধলেশ্বর ভারত তীর্থ চৌমুহনীতে ক্রমান্বয়ে হাত সাফ করে পালিয়ে যাচ্ছে চোরের দল৷ রাতে শহরে টহলদারী থাকা পুলিশকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে চোরচক্র কাজ চালাচ্ছে৷ শুক্রবার রাতে স্থানীয় বাসিন্দা মন সাহার দোকানে চোরের দল সিদ গেড়ে হাত সাফাই করে৷ শনিবার সকালে দোকান খুলে চোখ চড়ক গাছ মালিকের৷ দোকানের সর্বস্ব নিয়ে ভারত তীর্থ চৌমুহনী থেকে পালিয়ে যায় নিশি কুটুম্বরা৷ অভিযোগ, চোরের দলের সঙ্গে পুলিশের একাংশ কর্মীদের গোপন সখ্যতার জন্য চোর পালিয়ে যেতে সক্ষম হচ্ছেন৷ ভারত তীর্থের মতো জনবহুল এলাকায় কিভাবে ক্রমান্বয়ে চোরের হিড়িক চলছে প্রশ্ণ তোলছেন জনসাধারণ৷ অভিযোগ রাতে পুলিশ টহলদারী না  থাকায় চুরির  হিড়িক৷ যতদূর জানা গেছে, পুলিশ মামলা রুজু করে তদন্ত শুরু করলেও এখনো গ্রেপ্তারের খবরাখবর নেই৷ ক্ষোভে ফুসছেন ধলেশ্বরবাসী৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top