News Flash

  • Home
  • Uncategorized
  • প্রাণঘাতী অনলাইন গেম বন্ধ করার জন্য বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট
Image

প্রাণঘাতী অনলাইন গেম বন্ধ করার জন্য বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট

নয়াদিল্লি, ১৪ অক্টোবর (হি.স.): ব্লু হোয়েলের মতো প্রাণঘাতী অনলাইন গেম বন্ধ করার জন্য কেন্দ্রীয় সরকারকে বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি দীপক মিশ্র ও বিচারপতি এ এম খানবিলকর ও বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চ বিপজ্জনক গেমগুলি বন্ধ করার জন্য ব্যবস্থা নেওয়ার বিষয়ে এ মাসের ২৭ তারিখের মধ্যে কেন্দ্রের জবাব চেয়েছে। চোকিং গেম, সল্ট অ্যান্ড আইস চ্যালেঞ্জ, ফায়ার চ্যালেঞ্জ, কাটিং চ্যালেঞ্জ, আইবল চ্যালেঞ্জ, হিউম্যান এমব্রয়ডারি গেমের মতো বিপজ্জনক গেমগুলি বন্ধ করার জন্য সুপ্রিম কোর্টের হস্তক্ষেপের আবেদন জানান আইনজীবী স্নেহা কলিতা। মহিলা ও শিশু কল্যাণ মন্ত্রক যাতে এই ধরনের গেমের কবলে না পড়ে, সে জন্য সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়ারও আবেদন জানান কলিতা। তাঁর সেই আবেদনের ভিত্তিতেই সরকারের কাছ থেকে জবাব চেয়েছে সুপ্রিম কোর্ট। একইসঙ্গে সব হাইকোর্টকে এই সংক্রান্ত আর কোনও মামলা গ্রহণ না করারও নির্দেশ দেওয়া হয়েছে।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top