News Flash

  • Home
  • Uncategorized
  • কল্যাণপুরে হাতির তান্ডব, ব্যাপক ক্ষতি
Image

কল্যাণপুরে হাতির তান্ডব, ব্যাপক ক্ষতি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ অক্টোবর৷৷ কল্যাণপুরে বন্য হাতির তান্ডব কোন নতুন ঘটনা নয়৷ প্রতিবছর যখন মাঠে নতুন ফসল ফলানো হয় বা কচি ধান গাছ মাথা তুলে দাঁড়ায় তখন পাহাড় থেকে বন্য হাতির দল কল্যাণপুরের বিভিন্ন এলাকায় নেমে আসে৷ বিশেষ করে শান্তিনগর, বৈষ্ণব কলোনী, উত্তর ঘিলাতলী, অধুনিয়া, কলাবাগান, রতিঙ্গা কলোনী ইত্যাতি এলাকায় তান্ডব চালায়৷ মেহনতী চাষীদের ফসলে ব্যাপক ক্ষতিসাধন করে৷ কানি কানি ধান জমি তছনছ করে দেয়৷ বৃহস্পতিবার রাতেও হাতির দল সমতলে নেমে আসে এবং ফসলের ব্যাপক ক্ষতি সাধন করেছে৷ এই বিষয়ে ক্ষতিগ্রস্ত চাষীদের কয়েকজন জানিয়েছেন বছরের পর বছর তারা হাতির তান্ডবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন৷ প্রশাসনের তরফ থেকে তেমন কোন ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে৷ তাতে বন দপ্তরের ভূমিকায় তীব্র অসন্তোষ ব্যক্ত করেছেন ক্ষতিগ্রস্ত চাষীরা৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top