News Flash

  • Home
  • Uncategorized
  • এলগিন রোডে মুকুলের বাড়িতে নারদকান্ডের পুনর্নির্মাণ করতে চায় সি বি আই
Image

এলগিন রোডে মুকুলের বাড়িতে নারদকান্ডের পুনর্নির্মাণ করতে চায় সি বি আই

কলকাতা, ১৪ অক্টোবর ( হি.স.): এবার নারদ কান্ডে মুকুল রায়কে নোটিশ দিল সি বি আই ৷ নোটিশ পাঠাবার সঙ্গে সঙ্গে শনিবার সকালে তাকে ফোন করেন, সি বি আইয়ের আধিকারিক রঞ্জিত কুমার ৷ তিনি জানান,নারদকাণ্ডের পুনর্নির্মাণ করতে চেয়ে এলগিন রোডের বাড়িতে যেতে চান তারা ৷ মুকুল রায় তাকে জানান,’দল ছেড়েছি, রাজনৈতিক কাজে এই মুহূর্তে দিল্লিতে ব্যস্ত আছি ৷ এই মাসের শেষে কলকাতায় ফিরব ৷ আমায় সময় দেওয়া হোক’ ৷
অভিযোগ , এই ২০১৪ সালের ২৫ শে এপ্রিল এলগিন রোডের এই বাড়িতেই বসেই মুকুল রায় ম্যাথু স্যামুয়ালকে বলেছিলেন,’ আমি নিজের হাতে টাকা নিই না ৷ আপনি বর্ধমানে গিয়ে পুলিশ সুপার মির্জার সঙ্গে টাকার ব্যাপারে কথা বলুন ৷ ওই বাড়িতে দু বার তিনি ম্যাথু স্যামুয়ালের সঙ্গে দেখা করেছিলেন ৷ দ্বিতীয় বার মুকুল রায় ম্যাথুকে বলেছিলেন, পাশের একটি ফ্ল্যাটে গিয়ে টাকা দিয়ে আসতে ৷
তাই ,মুকুল-ম্যাথুর বৈঠকের পুনর্নির্মাণ করতে চান সি বি আই অফিসাররা ৷
সম্প্রতি তৃণমূল কংগ্রেস ছেড়ে বেরিয়ে এসেছেন মুকুল রায়৷ তবে এরপর তিনি কোন দলে যাবেন, তা এখনও পরিস্কার করে বলেন নি মুকুল রায় ৷ সেই কারণেই সি বি আইয়ের কাছ থেকে একমাস সময় চেয়েছেন তিনি ৷ বলেছেন, রাজনৈতিক পরিবর্তন নিয়ে তিনি এখন ব্যস্ত৷ হাতের কাজ গুটিয়েই তিনি সি বি আইয়ের সঙ্গে যোগাযোগ করবেন ৷
মুকুলের এলগিন রোডের বাড়িতে টাকা নিতে ইচ্ছে প্রকাশ করা নিয়ে নারদ ফুটেজ আছে। সেই ফুটেজের উপর ভিত্তি করে ঘটনার পুনর্নির্মাণ করতে চাইছে সি বি আই ৷ সেখানে তাঁরা বৈঠকের জায়গার ছবি তুলবেন ৷ গোটা বিষয়টি পুনর্নির্মাণ করবেন ৷ দেখবেন, ম্যাথু ও মুকুলেরর মধ্যে ঠিক কী হয়েছিল, আর কীভাবে হয়েছিল,৷ বিস্তারিত রিপোর্ট তাঁরা জমা দেবেন আদালতে৷
এর আগে অবশ্য নারদা কাণ্ডে ই ডি-র মুখোমুখি হতে হয়েছিল মুকুল রায়কে। মুকুল অবশ্য তখন দাবি করেছিলেন, নারদার স্টিং অপারেশনে তিনিই একমাত্র নেতা, যাঁকে কোনও টাকা নিতে দেখা যায়নি। তৃণমূল ছেড়ে মুকুল রায় দাবি করেছিলেন, তিনি নির্দোষ । কোনও ধরনের অনৈতিক কাজ তিনি করেননি । মুকুল এমন দাবি করলেও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার নজর থেকে যে তিনি এখনই রেহাই পাচ্ছেন না, তা স্পষ্ট।
আগামী ৩১ অক্টোবর তাঁকে হাজিরা দিতে বলেছে ই ডি ৷ একই সঙ্গে তৃণমূল কংগ্রেসের আরও দুই সাংসদকে তলব করা হয়৷ তাঁদের মধ্যে একজন বারাসতের সাংসদ কাকলি ঘোষদস্তিদার৷ তাঁকে ডাকা হয়েছে আগামী ২৪ অক্টোবর৷ দ্বিতীয়জন প্রসূন বন্দ্যোপাধ্যায়৷ তাঁকে আগামী ৩০ অক্টোবর হাজিরা দিতে বলেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরে ট৷ এদিকে যেদিন মুকুল রায়কে ডাকা হয়েছে, সেদিনই ডাকা হয়েছে কলকাতার মেয়রের স্ত্রীকেও ৷ এর আগে তাঁকে দু’বার তলব করা হয়েছিল৷ কিন্তু একবারও তিনি হাজিরা দেননি৷
গত কয়েকদিন ধরেই নারদ কাণ্ডে অভিযুক্ত তৃণমূলের মন্ত্রী, সাংসদদের বাড়ি এবং অফিসে গিয়ে ঘটনা পুনর্নির্মাণের কাজ শুরু করেছে সি বি আই। সেই কারণেই মুকুলের বাড়িতেও যেতে চান তাঁরা । কবে তিনি বাড়িতে থাকবেন, তা জানতেই মুকুলের কাছ থেকে সময় চেয়েছেন সি বি আই গোয়েন্দারা । সদ্য তৃণমূল ত্যাগ করা মুকুলের কাছে যা যথেষ্টই অস্বস্তির ।
ঘটনাচক্রে গত বৃহস্পতিবার সারদা, নারদার মতো আর্থিক দুর্নীতি কাণ্ডে মুকুলের প্রত্যক্ষ যোগ নিয়ে সরব হয়েছিলেন আর এক বহিষ্কৃত তৃণমূল সাংসদ কুণাল ঘোষ । দাবি করেছিলেন, সারদা কাণ্ডে তাঁর মুখোমুখি বসিয়ে মুকুল রায়কে জেরা করা হোক ।
নারদ তদন্তে ইতিমধ্যে ১৩ জন অভিযুক্তকেই প্রথম দফার জিজ্ঞাসাবাদ শেষ করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সি বি আই সূত্রের খবর, ১৩ জনের মধ্যে দু-তিন জন ছাড়া সবাই টাকা নেওয়ার কথা স্বীকার করেছেন । যাঁরা স্বীকার করেছেন, তাঁদের মধ্যে সুলতান ছাড়া সবাইকে গোপন ক্যামেরা অভিযানে টাকা নেওয়ার প্রসঙ্গে নানান প্রশ্ন করা হয়েছে । এমনকী, প্রশ্নের পাশাপাশি তাঁদের সামনে গোপন ক্যামেরা অভিযানের ফুটেজ তুলে ধরা হয়েছে । শুধু মাত্র সুলতানকে কোনও প্রশ্নই করতে হয়নি । ফুটেজও দেখাতে হয়নি । নিজে থেকেই টাকা নেওয়ার কথা স্বীকার করেছিলেন । কে তাঁর কাছে ম্যাথুকে নিয়ে গিয়েছিলেন, সে কথাও নিজে থেকেই বলেছিলেন বলে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রের খবর । সি বি আইয়ের এক আধিকারিকের কথায়, ‘তিনি আমাদের সবরকম সহযোগিতা করেছিলেন’ ।
প্রসঙ্গত বলা যায়, গত মঙ্গলবার পার্ক সার্কাসে সুলতানের অফিসে হানা দিয়েছিলেন তদন্তকারীরা । কারণ, তাঁকে গোপন ক্যামেরা অভিযানে ওই কার্যালয়ে বসে টাকা নিতে দেখা গিয়েছিল । সেদিন প্রয়াত সাংসদের আইনজীবী দানিশ হক বলেছিলেন, ‘তিনি প্রথম থেকেই বলেছিলেন, তদন্তে সবরকম সাহায্য করবেন’ ।
সি বি আই সূত্রে জানা গেছে, নারদ মামলায় অভিযুক্ত তথা প্রাক্তন মন্ত্রী মদন মিত্র টাকা নেওয়ার স্বীকার করেছেন । কিন্তু তাঁকে নানা ভাবে ঘুরিয়ে-ফিরিয়ে প্রশ্ন করা হয় । নারদ মামলা সংক্রান্ত কোনও প্রশ্ন করা হলেই তিনি অন্য প্রসঙ্গ নিয়ে কথা বলতে শুরু করেন । এমনকী, সারদা মামলায় তিনি যে কদিন জেলে ছিলেন, সেখানকার অভিজ্ঞতার কথাও তুলে ধরেন । জিজ্ঞাসাবাদ চলাকালীন মাঝে একবার অসুস্থতা অনুভব করেছিলেন । টাকা নেওয়ার কথা মনে করাতে, তাঁকেও গোপন ক্যামেরা অভিযানের ফুটেজ দেখানো হয়েছিল ।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top