News Flash

  • Home
  • Uncategorized
  • দীপাবলীর দিন বাজি ফাটানো নিয়ে সময়সীমা বেধে দিল চন্ডীগড় হাইকোর্ট
Image

দীপাবলীর দিন বাজি ফাটানো নিয়ে সময়সীমা বেধে দিল চন্ডীগড় হাইকোর্ট

চন্ডিগর, ১৪ অক্টোবর (হি.স.) : পাঞ্জাব, হরিয়ানা ও চন্ডীগড়ে মাত্র তিন ঘন্টা বাজি ফাটানো যাবে বলে রায় দিল বিচারপতি এ কে মিত্তল এবং বিচারপতি অমিত রাওয়ালের ডিভিশন বেঞ্চ৷ এব্যাপারে শনিবার বরিষ্ঠ আইনজীবী অনুপম গুপ্তা জানান, ডেপুটি কমিশনার, পুলিশ কমিশনারদের হাইকোর্টের নির্দেশ পালন করার কথা জানানো হয়েছে৷ সেই সঙ্গে বাজি বিক্রেতাদের জন্য নির্দিষ্ট জায়গায় বাজি বিক্রি করার নির্দেশ দিয়েছে আদালত৷ এ সংক্রান্ত প্রয়োজনীয় নির্দেশ পুলিশকে দেওয়া হয়েছে৷ এছাডা় হাইকোর্টের নির্দেশ ছাড়া স্থায়ী লাইসেন্স কাউকে দিতে পারবে না পুলিশ৷ জানিয়েছে কোর্ট৷ দীপাবলীর দিন বাজি ফাটানোর কারণে বাতাসে দুষণের মাত্রা বহুগুণ বেড়ে যায়৷ শব্দবাজির দাপটে ছড়ায় শব্দদুষণ৷ এই সময় দুষণের মাত্রা লাগাম ছাড়া বেড়ে যাওয়ায় চিন্তিত পরিবেশবিদরা৷ দুষণ বেড়ে যাওয়া নিয়ে উদ্বিগ্ন দেশের শীর্ষ আদালত৷ এবার একই উদ্বেগ প্রকাশ করে পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্ট দীপাবলীর দিন মাত্র তিন ঘন্টা বাজি ফাটানো যাবে বলে জানিয়ে দিল৷ এদিন বিচারপতি এ কে মিত্তল এবং বিচারপতি অমিত রাওয়ালের ডিভিশন বেঞ্চ জানায়, ওই দিন সন্ধ্যে ৬:৩০টা থেকে রাত ৯:৩০টা পর্যন্ত বাজি ফাটানো যাবে৷ সেই সঙ্গে বাজি বিক্রেতাদের অস্থায়ী লাইসেন্স দেওয়ার আগে একাধিক নির্দেশিকা জারি করেছে হাইকোর্ট৷ উল্লেখ্য, দুষণ রোধে দিল্লিতে বাজি বিক্রি আগেই নিষিদ্ধ ঘোষণা করে রায় দিয়েছে সুপ্রিম কোর্ট৷

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top