News Flash

  • Home
  • Uncategorized
  • খোঁজ মিলল দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীওয়ালের চুরি যাওয়া গাড়ির
Image

খোঁজ মিলল দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীওয়ালের চুরি যাওয়া গাড়ির

নয়াদিল্লি, ১৪ অক্টোবর (হি.স.) : অবশেষে খোঁজ মিলল দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীওয়ালের চুরি যাওয়া গাড়ির। গাজিয়াবাদে পরিত্যক্ত অবস্থায় কেজরীওয়ালের নীল রঙের ওয়াগন আর গাড়িটি পাওয়া গিয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। দুদিন আগে গাড়িটি দিল্লির সচিবালয়ের বাইরে থেকে চুরি যায়।

রাজনৈতিক কেরিয়ারের শুরু থেকেই গাড়িটি আম আদমি পার্টি প্রধানের সঙ্গী হয়ে উঠেছিল। গাড়িটি ব্যবহার করতেন দলের অন্যান্য নেতারাও।

দিল্লি পুলিশ জানিয়েছে, গাজিয়াবাদ পুলিশ একটি নীল রঙের গাড়ি খুঁজে পেয়েছে। এরপর সেখানকার কর্তৃপক্ষ দিল্লি পুলিশের সঙ্গে যোগাযোগ করে। ওই গাড়িটিই দিল্লির মুখ্যমন্ত্রীর বলে মনে করা হচ্ছে। দিল্লি পুলিশের এক পদস্থ আধিকারিক এ কথা জানিয়েছেন। গাড়িটির ইঞ্জিন ও চেসিস নম্বর যাচাই করে দেখা হচ্ছে।

উল্লেখ্য, লেফটেনেন্ট গভর্নর অনিল বৈজলকে চিঠি লিখে কেজরীওয়ালকে বলেছিলেন, দিল্লির আইনশৃঙ্খলা পরিস্থিতি যে দ্রুত বেহাল হয়ে উঠছে, সেটাই চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে এই চুরির ঘটনা। গাড়িটি কেজরীওয়ালকে ২০১৩-কে এক সফ্টওয়ার ইঞ্জিনিয়ার কুন্দন শর্মা উপহার দিয়েছেন। ২০১৩-তে মুখ্যমন্ত্রী হওয়ার পর সরকারি গাড়ি ব্যবহার করতে অস্বীকার করেছিলেন তিনি। এই পুরানো ব্লু ওয়াগন আর গাড়িটি ব্যবহার করতেন তিনি।

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top