News Flash

  • Home
  • Uncategorized
  • বহিঃরাজ্যে পাচারকালে ট্রাক আটকে কোটি টাকার গাঁজা বাজেয়াপ্ত বিশালগড়ে, ধৃত এক
Image

বহিঃরাজ্যে পাচারকালে ট্রাক আটকে কোটি টাকার গাঁজা বাজেয়াপ্ত বিশালগড়ে, ধৃত এক

নিজস্ব প্রতিনিধি, বিশালগড়, ১১ অক্টোবর৷৷ ফের আগরতলা সাব্রুম জাতীয় সড়কে গাঁজা ভর্তি ট্রাক আটক করল ডিআইবি

বিশালগড়ে উদ্ধার হওয়া গাঁজা৷ মঙ্গলবার রাতে তোলা নিজস্ব ছবি৷

পুলিশ ইন্সপেক্টর পার্থ মুন্ডা ও বিশালগড় থানার পুলিশ৷ জানা যায় গতকাল রাত আড়াইটা নাগাদ গোপন সংবাদের ভিত্তিতে উত্তম ভক্ত চৌমহনী এলাকায় ইন্সপেক্টর পার্থ মুন্ডা ও বিশালগড় থানার পুলিশ উৎ পেতে বসে ছিল৷ টিআর০১-এস-১৮০৫ নম্বরের ট্রাকটি অওাগরতলার দিকে যাচ্ছিল৷ উত্তম ভক্ত চৌমুহনিতে আসতেই আটক করে৷ ট্রাকে কাটুনে ১১১০ কোজি ৫০০ গ্রাম গাঁজা আটক করে৷ তাছাড়া পেঁচারথলের বাসীন্দা রঞ্জিত সরকার নামে এক ব্যক্তিকেও আটক করে৷ তাকে জিজ্ঞাসাবাদ চলছে৷ বিশালগড় থানায় একটি মামলা লিপিবদ্ধ হয়৷ যার নম্বর ৬৪/১৭৷ উদ্ধারকৃত গাঁজা গুলি কার বা কোথায় যাচ্ছে তদন্তের স্বার্থে পুলিশ কিছুই জানানি৷ তবে ধারণা করা হচ্ছে গাঁজাগুলি বহিঃরাজ্যে পাঠানো জন্যই ট্রাকে নেওয়া হচ্ছিল৷ গোপন সূত্রে খবর, এই গাঁজাগুলি কলমনগর ও কলমচৌড়া থেকে ক্রয় করে অন্য রাজ্যে নিয়ে যাচ্ছিল কয়েকজন গাঁজা মাফিয়া৷ বিশালগড় থেকে বারবার গাঁজা আটক করা থেকে প্রমানিত হয় বিশালগড় গাঁজা চাষে স্বর্গরাজ্য৷ বিশেষ করে কমলাসাগর, মধুপুর, কৈয়াডেপা, চেলিখলা, পুটিয়া প্রভৃতি এলাকায় বিপুল পরিমাণে গাঁজা চাষ হয়৷ পুলিশ বাবুরা নগদ প্রনামীর লোভে সব জেনে শুনেও ঐ গাজা বাগানগুলিতে কোন অভিযান সংঘটিত করেনা৷ মাঝে মধ্যে লোক দেখানোর জন্য কিছু অংশে অভিযান করে বলে এলাকাবাসীর অভিযোগ৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top