News Flash

  • Home
  • Uncategorized
  • জোট ইস্যুতে কংগ্রেসের রণনীতি গ্রহণে রাজ্যে এলেন ভূপেন বোড়া
Image

জোট ইস্যুতে কংগ্রেসের রণনীতি গ্রহণে রাজ্যে এলেন ভূপেন বোড়া

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ অক্টোবর৷৷ আসন্ন বিধানসভা নির্বাচনে বাম বিরোধী আন্দোলন গড়ে তোলতে বিজেপি উত্থান রুখে কর্মীদের মাঠে ময়দানে ঝাপানোর নির্দেশ দিয়েছেন এ আই সি সি’র সম্পাদক তথা ত্রিপুরার পর্যবেক্ষক ভূপেন কুমার বোড়া৷ বুধবার ৩ দিনের রাজ্য সফরে এসে রাজ্য অতিথিশালায় দফায় দফায় নেতাদের সঙ্গে বৈঠক করছেন৷ অবাম ও অবিজেপি দলীয় নেতৃত্বের সাংগঠনিক দক্ষতা এবং বর্তমান রাজ্য রাজনীতির হাল হাকিকং খতিয়ে দেখছেন তিনি৷ ২৫ বছরের বামফ্রন্ট শাসন মুক্ত করতে গিয়ে রাজ্যে বিজেপি’র সিকি অধূলী নেতারা টাকার প্রলোভনে মানুষকে বিভ্রান্ত করছেন বলেও তোপ দেগেছেন তিনি৷ নভেম্বরে জোটের পূর্ণাঙ্গ অবস্থান, প্রার্থী তালিকা প্রকাশ করার চেষ্টা রয়েছে৷ প্রার্থী চয়নে নেতৃত্বের ইমেজ এবং তরুন মুখকে প্রাধান্য দেওয়া হবে বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন ভূপেন বোড়া৷ বৃহস্পতিবার প্রদেশ কংগ্রেস ভবনে প্রদেশ সভাপতি বিধায়ক বীরজিৎ সিনহার পৌরহিত্যে এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হবে৷ তৃণমূল কংগ্রেস এবং কংগ্রেস জোটের মধ্যমণি থাকবে, বলে ও ইঙ্গিত দিয়েছেন তিনি৷ বিজেপি’র সর্বভারতীয় সভাপতি অমিত শাহ’র পুত্র জয় সাহার সম্পদ রেকর্ড মার্জিনে বৃদ্ধি পেয়েছে৷ রাজ্যের জনগন ও বিজেপি’র কাজ থেকে আর্থিক ঘোটালার অভিযোগ চেয়ে কোনঠাসা করবে বলে দাবী করেছেন ভূুপেন বোড়া৷ বিমান বন্দর থেকে রাজ্য অতিথিশালার ছায়াসঙ্গী ছিলেন পি সি সি সম্পাদক জয়দুল হুসেন, এস সি সেলের রতন দাস প্রমুখ৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top