News Flash

  • Home
  • Uncategorized
  • মেসির হ্যাট্রিকে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করল অার্জেন্টিনা
Image

মেসির হ্যাট্রিকে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করল অার্জেন্টিনা

কুইটো, ১১ অক্টোবর (হি.স.) : অধিনায়ক মেসির দুর্দান্ত এক হ্যাট্রিকে ২০১৮ বিশ্বকাপের টিকিট নিশ্চিত করল অার্জেন্টিনা৷ তারা ইকুয়েডরকে ৩-১ গোলে হারাল।

২০১৮ সালের বিশ্বকাপে আর্জেন্টিনা খেলতে পারবে কি না, তা নিয়েই চলছিল ঘোর সংশয়। সমর্থকদের দুশ্চিন্তা বাড়ছিল৷ আপাতত সে সব অতীত৷ রাশিয়া বিশ্বকাপে যাচ্ছে আর্জেন্টিনা ব্রিগেড৷ বাছাইপর্বের শেষ ম্যাচ খেলতে নামার আগেও লিওনেল মেসিরা ছিলেন ঘোর সংশয়ে৷ মরণ বাঁচন লড়াইয়ে ইকুয়েডরের বিপক্ষে ম্যাচ হারলে বা ড্র করলে আর্জেন্টিনার বিশ্বকাপ অভিযান নিয়ে জটিল অংক কষতে হত৷ প্রত্যাশামতই ইকুয়েডরের বিপক্ষে ম্যাচে নেমে বেশ বেগ পেতে হয়েছে আর্জেন্টিনাকে৷

মরণ বাঁচন ম্যাচের শুরুতেই পিছিয়ে পড়েছিল আর্জেন্টিনা। খেলা শুরুর মাত্র এক মিনিটের মাথায় গোল হজম করতে হয় মেসিদের৷ এরপরেই মাঠ জুড়ে মেসি ঝলক৷ ১২ মিনিটের মাথায় একটি গোল করে খেলায় সমতা ফেরান মেসি। ২০ মিনিটের মাথায় মেসির গোলেই আর্জেন্টিনা এগিয়ে যায় ২-১ গোলে। দ্বিতীয়ার্ধে ৬২ মিনিটে আরেকটি গোল করেন মেসি৷ সেই সঙ্গে নিশ্চিত করে ফেলেন দলের জয় ও বিশ্বকাপের টিকিট। একইসঙ্গে হ্যাট্রিক করেন৷

দক্ষিণ আমেরিকা থেকে আগেই ব্রাজিল চলে গিয়েছে বিশ্বকাপের মূলপর্বে৷ এবার পৌঁছে গেল আর্জেন্টিনা৷দ্বিতীয় ও চতুর্থ স্থানে আছে উরুগুয়ে ও কলম্বিয়া৷ বিশ্বকাপের টিকিট পেতে পঞ্চম স্থানে থাকা চিলিকে খেলতে হবে মহাদেশীয় প্লে-অফ।

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top